admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ
পুতিন বলছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে রুশ নৌ-বাহিনী। আগামী বছর, ২০২২, নিজ দেশের নৌবাহিনীতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা-নিরীক্ষা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে বলেও জানান তিনি।

পুতিন বলছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে রুশ নৌ-বাহিনী।
এক টেলিভিশন ভাষণে গতকাল বুধবার, ৩ নভেম্বর, রুশ প্রেসিডেন্ট এ কথা জানান। রুশ প্রেসিডেন্ট বলেন, এখন উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার, রোবটিক সিস্টেম তৈরি এবং হাইপারসনিক অস্ত্র ব্যবস্থার উন্নয়ন করা দরকার, যাতে শত্রুর হামলাকে প্রতিহত করা যায়। এর মানে হচ্ছে, দেশের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী হবে এসব অস্ত্র তৈরির মাধ্যমে।
ভ্লাদিমির পুতিন বলেন, সম্প্রতি যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, তা সমুদ্র ও স্থলভাগ থেকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।এর আগে গত জুলাই মাসে রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান যে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোর সম্ভাব্য সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য হাইপারসনিক অস্ত্র তৈরি করছে তার দেশ।