admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ বাংলাদেশের নাগরিকত্ব এবং বাংলাদেশের মাটিতে সমাহিত হওয়ার ইচ্ছা জানিয়ে বাংলাদেশের সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাছে সৈয়দ আসিফ শাহকার চিঠি লিখেছিলেন আরো প্রায় আট বছর আগে, ২০১৪ সালে। কিন্তু বাংলাদেশের সরকারের কাছ থেকে তিনি কোন সাড়া পাননি। এবার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছেন, যেখানে তিনি তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া এবং তার মৃত্যুর পর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার ইচ্ছা প্রকাশ করেছেন।
উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বাংলাদেশের সরকার ২০১২ সালের ডিসেম্বরে বিচারপতি শাহকারকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা দিয়েছে। তার লেখা চিঠিটি এ সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে ‘আমরা একাত্তর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটি ১৯৭১ সালের ২৫শে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানের সেনাবাহিনীর সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবিতে কাজ করছে।
এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে ১৯৭৭ সালে রাজনৈতিক আশ্রয় নিয়ে সুইডেনে চলে যান তিনি। সুইডেনে তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন এবং আইন পেশায় যুক্ত হন।এ সময়েই তিনি মানবাধিকার এবং গণহত্যা ইস্যুতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হন। তিন সন্তানের জনক বিচারপতি শাহকারের স্ত্রীও একজন সুইডিশ আইনজীবী। স্বীকৃতি হিসেবে তাকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা দেয়।
মানসিকভাবে তিনি সবসময় বাংলাদেশের সাথে বিলং করেন জানিয়ে তিনি বলেছেন, সে কারণে তিনি চান বাংলাদেশের নাগরিক হতে এবং তার মৃত্যুর পর এই দেশে সমাহিত হতে তিনি বলেছেন, “বাংলাদেশের নাগরিক না হলে যেহেতু সেখানে সমাধিস্থ হতে পারবো না, তাই, বাংলাদেশের নাগরিকত্ব চেয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছি।