হোম
নির্বাচিত কলাম

পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু ,স্টাফ রিপোর্টারঃ কোভিড-১৯ সংক্রমণের কারণে স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে- এমন গুজব শোনা যাচ্ছে।আজই জাতীয় পরামর্শক কমিটির সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (৯ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার খাগান এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষা মন্ত্রী বলেন, এখনও ভাবছি না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবার কথা। যতদিন সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে চাই। আমরা পুরো অবস্থা পর্যালোচনা করে দেখবো। কিন্তু এটাও বলছি একদিকে যেমন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। আরেক দিকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয়, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেবো।

দীপু মনি বলেন, দেশে করোনার সংক্রমন বেড়েছে। আমরা ভেবেই নিয়েছিলাম করোনা চলে গেছে। যখন বিশ্বের বিভিন্ন দেশ করোনায় বিপর্যস্ত ছিল তখন বাংলাদেশের অবস্থা খুবই ভাল ছিল। আমাদের আত্মবিশ্বাস জন্ম হয়েছেলি যে করোনা আমাদের দেশে নেই। প্রধান মন্ত্রী সবাইকে সতর্ক হতে বলছেন। আমরা বিশ্বাস করি সবাই আমরা স্বাস্থ্য বিধি মেনে চলবো।

ভর্তি পরিক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তির সুযোগ দানের ব্যাপারে মন্ত্রী বলেন, আমি মনে করি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হবার জন্য পরিক্ষা দিয়ে অকৃতকার্য হলে তাদের দ্বিতীয়বার পরিক্ষা দেবার সুযোগ দেয়া উচিত।

এটি আমার একেবারে ব্যক্তিগত মতামত। যদিও বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। বিশ্ববিদ্যালয় গুলো তারা স্বশাসিত, কাজেই তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করবেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় গুলোর সাথে আমরা আলোচনা করতেও আগ্রহী। শুধু ভর্তির বিষয়ে নয়, আরও কিছু বিষয় রয়েছে। বিশ্বের অন্যান্য জায়গায়, বড় বড় বিশ্ববিদ্যালয়ে যে ধরনের পদ্ধতি চালু রয়েছে।

যদি সেই পথে আমরা এগুতে পারি তাহলে আমরা যে স্বপ্ন দেখি বিশ্ববিদ্যালয় গুলো আন্তর্জাতিক মানের করা সেই ক্ষেত্রেও হয়তো কিছুটা অগ্রগতি হবে। তবে আমরা তাদের ওপর চাপিয়ে দিতে পারি না। মাধ্যমিকে নতুন বইয়ে ৩০ টিরও বেশি ভুলের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক বইয়ে যদি কোন ভুল থাকে সে ভুল আমরা অবশ্যই সংশোধন করবো। অনেক ভুলই হয়, ভুল হলে সেটা ভুলই। তার জন্য কোন এক্সকিউজের ব্যাপার নেই। সে ভুল আমাদের অবশ্যই সংশোধন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপ-শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ্, শান্তিতে নোবেল বিজয়ী ভারতের সমাজসেবক কৈলাশ সত্যার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ সবুর খানসহ আরও অনেকে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 13 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 14 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 14 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক