admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ
পবিত্র শবে বরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পবিত্র শবে বরাত পালিত হবে আগামীকাল সোমবার দিবাগত রাতে। এ উপলক্ষে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাসহ ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে যথাযথ ধর্মীয় মর্যাদায় শবে বরাত পালনের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এর আগে গত বছর মহামারির জন্য ঘরে বসে ইবাদত করার কথা বলেছিল ধর্ম মন্ত্রণালয়।
এবার শাবান মাস শুরু হওয়ার কথা ছিল গত ১৫ মার্চ, সে হিসেবে শবে বরাতের ছুটি নির্ধারণ করা হয় ২৯ মার্চ। কিন্তু রজব মাস ৩০ দিনে শেষ হওয়ায় ১৬ মার্চ শুরু হয় শাবান মাস। ফলে শবে বরাত অনুষ্ঠিত হচ্ছে ২৯ মার্চ রাতে, সেহেতু পরদিন ৩০ মার্চ সরকারি ছুটি।