হোম
ধর্ম ও ইসলাম

পবিত্র ওমরাহ হজ করতে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২১ ১০:১৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পবিত্র ওমরাহ হজ করতে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ। করোনার কারণে গত দুই মৌসুম পবিত্র হজ পালিত হয়েছে সীমিত পরিসরে। ওমরাহও হয়ে পড়ে সীমিত। তবে এ বছর হজ অনুষ্ঠিত হওয়ার পর গত ২৫ জুলাই থেকে পবিত্র ওমরাহ পালন শুরু হয়েছে পুরোদমে। ১০ আগস্ট থেকে অংশ নিতে পারছেন বিদেশিরাও। এক্ষেত্রে করোনাভাইরাসের টিকা নেয়া থাকলেই বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। তবে গতকাল মঙ্গলবার দেশটির জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন করোনাভাইরাসের জন্য অনুমোদিত যেসব টিকার তালিকা দিয়েছে তাতে নাম পাওয়া যায়নি সিনোফার্মের।

ফলে বাংলাদেশে যারা সিনোফার্মের টিকা নিচ্ছেন, তাদের ওমরাহ পালন আবারো অনিশ্চয়তার মুখে পড়ে গেল। দেশের এয়ারলাইন্সগুলোর সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনকারীরা সৌদি আরবে যেতে শুরু করলেও বাংলাদেশ থেকে এই প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এরই মধ্যে গতকাল এয়ারলাইন্সগুলোর জন্য একটি সার্কুলার জারি করে সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। ওই সার্কুলারে বলা হয়েছে, ওমরাহ পালনের জন্য যেসব যাত্রী ফ্লাইটে আসবেন, তাদের বোর্ডিং করার আগেই টিকার সনদ যাচাই করতে হবে।

একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। এক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ অনুমোদিত টিকার যে তালিকা দিয়েছে, তাতে রয়েছে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের নাম। বাদ পড়ে গেছে চীনের উৎপাদিত সিনোফার্মের ভ্যাকসিন। ফলে চিন্তার ভাজ পড়েছে ওমরাহ করতে ইচ্ছুক বাংলাদেশিদের কপালে। সেই সাথে এয়ারলাইন্স ও ট্রাভেল কোম্পানিগুলোতে ভর করতে শুরু করেছে দুশ্চিন্তা।

জানা গেছে, শুরুতে ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের অনুমোদিত টিকার তালিকায় সিনোফার্মও ছিল। সিনোফার্ম টিকা গ্রহণকারীরা বুস্টার ডোজ হিসেবে অন্য কোনো টিকা নিলে ওমরাহ পালনের অনুমতি পাবেন বলে জানানো হয়। কিন্তু গতকালের সার্কুলারে সেই সুযোগও বাতিল করে দেয়া হয়।

বাংলাদেশে প্রথম পর্যায়ে ভারতের সেরামের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া শুরু হয়েছিল। পরে যোগান না থাকায় সেরামের ভ্যাকসিন আসা বন্ধ হয়ে গেলে একে একে আরো কিছু ভ্যাকসিন তালিকায় যুক্ত হয়। তবে পরিবহনসহ অন্যান্য সুবিধা থাকায় দেশের প্রত্যন্ত অঞ্চলে চীনের তৈরি সিনোফার্ম টিকাই বেশি দেয়া হচ্ছে। অথচ এ টিকা নেয়া কেউই আপাতত ওমরাহ পালন করতে যেতে পারবেন না।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, দেশে ২৪ আগস্ট পর্যন্ত টিকা এসেছে মোট ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ ডোজ টিকা দেয়া হয়েছে। এই মুহূর্তে টিকা মজুত আছে ৭৫ লাখ ৬ হাজার ৩৬৪ ডোজ।

এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হয়েছে মোট ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার ১৫৪ ডোজ। ফাইজারের টিকা দেয়া হয়েছে মোট ৯৫ হাজার ৩১ ডোজ। মডার্নার টিকা দেয়া হয়েছে মোট ২৯ লাখ ৩ হাজার ৪৪৩ ডোজ এবং সিনোফার্মের টিকা দেয়া হয়েছে মোট ১ কোটি ১ লাখ ৫৩ হাজার ১৬৮ ডোজ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 20 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 21 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক