admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধিঃ দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য গণত্রাণ সংগ্রহ করছে ইশা ছাত্র আন্দোলন। পঞ্চগড় ইশা ছাত্র আন্দোলনে এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন পর্যায়ের মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন ইশা ছাত্র আন্দোলনের সদস্যদের হাতে।
আজ শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বোদা বাসস্ট্যান্ডে দেখা গেছে, ইশা ছাত্র আন্দোলন এর সদস্যরা গলায় ব্যানার ঝুলিয়ে দাড়িয়ে বুথ তৈরি করে গণত্রাণ সংগ্রহ করা হচ্ছে। ইশা ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা সভাপতিপতি ইয়াছিন আরাফাত মুন্না সহ অন্যঅন্য সদস্যদের সেখানে দেখা গেছে।
ইশা ছাত্র আন্দোলনের এই উদ্যোগে গণত্রাণ কর্মসূচিতে শামিল হতে কেউ মুড়ি-চিড়া, কেউ বিস্কুটসহ শুকনো খাবার নিয়ে আসছেন বন্যার্তদের কাছে। বিভিন্ন পর্যায়ের মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন ইশা ছাত্র আন্দোলনের সদস্যদের হাতে
ইশা ছাত্র আন্দোলনের এই উদ্যোগে কেউ কেউ নগদ টাকা দিয়ে শামিল হচ্ছেন। বুথে নিয়ে দাড়িয়ে সদস্যরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছেন।গত বুধবার ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণত্রাণ সংগ্রহের এই উদ্যোগের ঘোষণা দেন। ইশা ছাত্র আন্দোলনের সকল জেলা উপজেলা দায়িত্বশীলদের নূরুল বশর আজিজী নিজ নিজ জেলা-উপজেলায় গণত্রাণ সংগ্রহের আহ্বান জানান।