হোম
অর্থনীতি

পঞ্চগড়ে হিমাগারে থাকা ৬০ হাজার মেট্রিক টন আলু নিয়ে বিপাকে চাষিরা

আব্দুল্লাহ্ আল মামুন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড় জেলার বিভিন্ন হিমাগারে সংরক্ষিত প্রায় ৬০ হাজার মেট্রিক টন আলু এখন চাষিদের মাথায় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাজারে আলুর দাম না থাকায় চাষিরা কোল্ড স্টোরেজ থেকে আলু বের করতে অনাগ্রহী। এতে একদিকে চাষিরা লোকসানের মুখে, অন্যদিকে বিপাকে পড়েছেন হিমাগার  মালিকরা।

জেলার বিভিন্ন কোল্ড স্টোরেজে গিয়ে বিভিন্ন আলু চাষি ও কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দেবীগঞ্জের ৫টি হিমাগারে এ বছর প্রায় ৫৫ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে। প্রতি কেজি বীজ আলু উৎপাদনে চাষিদের খরচ হয়েছে ২৫ থেকে ২৮ টাকা। হিমাগারের ভাড়াসহ এক কেজি আলুর খরচ ৩১ থেকে ৩৪ টাকা। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ৯ টাকা। এতে চাষিদের লোকসান দাঁড়াতে পারে প্রায় ১৪০ কোটি টাকা।

আলু চাষি মো. রবিউল ইসলাম জানান, ৬ হাজার ২০০ বস্তা আলু রেখেছি। উৎপাদন ও সংরক্ষণ খরচ মিলিয়ে প্রতি কেজিতে খরচ ২৯ টাকা। এখন আলু বিক্রি করলে কোনমতে কোল্ড স্টোরেজের ভাড়া মেটানো যাচ্ছে। স্টোরেজের ভাড়া মিটিয়ে প্রতি কেজি আলু বিক্রিতে মিলছে ৩ টাকা। আমি ৮০ লাখ টাকা লোকসানের ঝুঁকিতে আছি।

আরেক চাষি মো. আরিফুল ইসলাম জানান, সাড়ে ৪ হাজার বস্তা বীজ আলু এখনো স্টোরে আছে। প্রতি কেজিতে লোকসান হচ্ছে ২৫ টাকারও বেশি।

এদিকে, আলু চাষিরা নির্ধারিত সময়ে আলু বের না করায় দুশ্চিন্তায় আছেন স্টোরেজ মালিকেরা। অন্যান্য বছর এতোদিনে সংরক্ষিত আলুর ৭০ শতাংশ বের করতেন চাষিরা কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩০ শতাংশ আলু কোল্ডস্টোরেজ থেকে বের হয়েছে। চাষিরা অবশিষ্ট আলু বের না করলে ক্ষতি হবে প্রায় ২০ কোটি টাকা।

উপজেলার দেবীডুবা ইউনিয়নে অবস্থিত মুয়াজ অ্যান্ড মাহি কোল্ড স্টোরেজের মালিক আবুল বাশার খান জানান, ১ লাখ ৮০ হাজার বস্তার মধ্যে এখন পর্যন্ত বের হয়েছে ৬০ হাজার। বাকি আলু বের না করলে প্রায় ৫ কোটি টাকা লোকসান হবে।

মদিনা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন জানান, ২ লাখ ৮ হাজার বস্তার মধ্যে বের হয়েছে ৬৫ হাজার। আলু বের না করায় স্টোরেজের বিদ্যুৎ বিল ষোলআনা যাচ্ছে। প্রতি মাসে তাদের প্রায় ১৫ লাখ টাকা করে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। অন্যান্য বছর এই সময়ে বিদ্যুৎ বিল অর্ধেকে নেমে আসতো। চাষিরা আলু না তুললে আনুমানিক ৬ কোটি টাকার ক্ষতি হবে।

এছাড়াও ফ্রেন্ডস কোল্ড স্টোরেজে ১ লাখ ২৫ হাজার বস্তার মধ্যে ৪২ হাজার, এসবি-১ স্টোরে ২ লাখ ২৪ হাজারের মধ্যে ৭১ হাজার, এসবি-২ স্টোরে ১ লাখ ৭০ হাজারের মধ্যে ৭০ হাজার বস্তা আলু বের করেছেন চাষীরা। হিমাগার মালিকেরা জানায়, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত তারা আলু সংরক্ষণ করবেন। এরপর আলু রাখার সুযোগ থাকবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মাঈম মোর্শেদ জানান, লক্ষ্যমত্রার চেয়ে বেশি উৎপাদন হওয়ায় আলুর চাহিদা কম। গত ২০২৪-২৫ রোপণ মৌসুমে দেবীগঞ্জে আলু চাষের লক্ষ্যামাত্রা ছিল ৫৭১০ হেক্টর, এর বিপরীতে চাষ হয়েছে ৬৯৬০ হেক্টর। অর্থাৎ ১২৫০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে।

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন জানান, আমরা সব সময় লাভজনক ফসল আবাদে উদ্বুদ্ধ করি। কিন্তু কৃষকরা আমাদের পরামর্শ উপেক্ষা করে আলুর আবাদে ঝুঁকে পড়ে। লক্ষ্যমাত্রার ডবল জমিতে আলুর আবাদ করে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। চাহিদা কম সরবরাহ বেশি। স্বাভাবিকভাবেই দাম কমে গেছে। সে সময়ে সার সরবরাহ করতে আমাদের হিমশিম খেতে হয়েছে। নেপালে আলু রপ্তানি না হলে আরও বিপাকে পড়তে হতো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 9 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 11 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 15 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক