admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জুলাই, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের এক নেতাকে মারধরের অভিযোগে সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত টানা সাড়ে তিন ঘণ্টা এই অবরোধ চলে। এতে জেলা শহরের ধাক্কামারা ও মিঠাপুকুর এলাকার তেঁতুলিয়া বাসস্ট্যান্ডে কয়েক শ যানবাহন আটকে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিকনেতাদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতাদের বৈঠক শেষে অবরোধ প্রত্যাহার করা হয়।
অবরোধকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে দিনাজপুর থেকে একটি যাত্রীবাহী বাস চালিয়ে পঞ্চগড়ের উদ্দেশে আসছিলেন পঞ্চগড় জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মো. রোকনুজ্জামান। এ সময় বোদা উপজেলা শহরে উপজেলা থ্রি-হুইলার ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আলীর নেতৃত্বে অটোরিকশাচালকেরা রোকনুজ্জামানকে মারধর করেন। তিনি পঞ্চগড় জেলা শহরে এসে বিষয়টি সংগঠনের নেতাদের জানান।
এরপর এই ঘটনার বিচারের দাবিতে শহরের ধাক্কামারা গোলচত্বর ও মিঠাপুকুর এলাকার তেঁতুলিয়া বাসস্ট্যান্ডে সড়কের ওপর বাস-মিনিবাসগুলো আড়াআড়ি রেখে চলাচল বন্ধ করে দেন। তাঁরা জেলার চারটি উপজেলায়ও গাড়ি চলাচল বন্ধ করে দেন।
বিকেল থেকে রাত আটটা পর্যন্ত জেলা শহরের ধাক্কামারা, মিঠাপুকুর, মিলগেট, ব্যারিস্টার বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শ্রমিকদের অবরোধের কারণে সড়কে কয়েক শ যানবাহন আটকে পড়েছে। এ সময় বিভিন্ন যানবাহনের যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল শুরু করেন। অনেকেই আবার অবরোধের স্থানগুলো পায়ে হেঁটে পার হয়ে অটোরিকশাযোগে গন্তব্যে যাচ্ছেন। অবরোধ চলাকালে সন্ধ্যা সাড়ে সাতটার পর বৃষ্টি শুরু হলে মানুষের ভোগান্তির পরিমাণ আরও বেড়ে যায়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||