হোম
রংপুর

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে জরুরী বৈঠকের পর বিক্ষোভ ও  কর্মসূচি প্রত্যাহার করলেন সারজিস।

আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি পঞ্চগড় || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনে অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণের দাবিসহ ৪ দফা দাবিতে আবারও পঞ্চগড় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকেরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা। কর্মসূচিতে বিক্ষোভকারীরা ৪ দফা দাবি জানিয়ে শ্লোগান দিলেও পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের কোঠর অবস্থানে থাকতে দেখা গেছে।

এদিকে, দুপুর ১টার দিকে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হন পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম ও জেলা জামাতের আমির ইকবাল হোসাইন। এ সময় তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দাবির প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সাথে জরুরি বৈঠকে বসেন। পরে বিক্ষোভকারীদের দাবির প্রেক্ষিতে দাবিগুলো উপস্থাপন করে জরুরি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

এ সময় সারজিস আলম তিন দফা দাবি জানিয়ে বলেন, অবৈধ ব্যানার ফেস্টুন আগামী সপ্তাহের মধ্যে সরাতে হবে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করতে হবে। বিগত তিনটি নির্বাচনে দ্বায়িত্ব পাওয়াদের বাদ দিতে হবে। সেই সঙ্গে মাদরাসা শিক্ষকদের বিগত দিনে নির্বাচনে দ্বায়িত্ব দিতে হবে। তবে রাজনৈতিক পদধারীদের বাদ দিতে হবে।

তিনি আরও বলেন, দেশ সংবিধান অনুযায়ী চলে। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী চলে না। এই বাংলাদেশ আগের বাংলাদেশ না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। কোন অন্যায় অনিয়ম হলে আর কোন প্রতিবাদ নয় প্রতিহত করা হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান জানান, বিএনপি ও ১১ দলের প্রার্থীকে আচরণবিধির বিষয়ে আমি জানিয়েছি। তারা এসব মেনে চলবেন বলে আমাকে জানিয়েছেন। ১১ দলের যে কয়েকটি দাবি দেয়া হয়েছে সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন।

এর আগে বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নির্বাচনের নানা অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। পরে ৫ দফা দাবি জানিয়ে কর্মসূচি সাময়িক প্রত্যাহার করলেও বৃহস্পতিবার সকাল থেকে আবারও বিক্ষোভ কর্মসূচি শুরু করে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 11 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 16 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 17 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 1 day আগে

যশোরের অভয়নগর চেঙ্গুটিয়া ঊড়োতলার ভয়াবহ জলাবদ্ধতার।
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক