হোম
নির্বাচিত কলাম

পঞ্চগড়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ মে, ২০২৪ ২:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

আল মামুন,বোদা পঞ্চগড়,প্রতিনিধি: পঞ্চগড়ে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদের বক্তব্যের একটি অডিও সুপার এডিট করে তার ৪০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার নষ্টের প্রচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে বিএনপি নেতা আজাদের ‘গোপন অডিও ফাঁস’ সক্রান্ত একটি সংবাদ প্রকাশের জেরে দলীয়ভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে জেলা বিএনপির আহব্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,৬সিনিয়র যুগ্ম আহব্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক আবু দাউদ প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুস শেখ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ উপজেলা নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, উপজেলা নির্বাচন বর্জন বিষয়ে তাঁর বাড়িতে ১৫ এপ্রিল একটি মিটিং করা হয়েছিল।

তাঁকে ও বিএনপিকে হেয় করার জন্য সেখানকার একটি বক্তব্যের কিছু অংশ সুপার এডিট করে প্রচার করা হয়েছে। আধুনিক প্রযুক্তির যুগে তা সম্ভব। যার সূত্র ধরে গণমাধ্যেমে সংবাদ প্রকাশ করা হয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দলের যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের আটজনকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দিন রাত না খেয়ে না ঘুমিয়ে আমরা নির্বাচন বর্জন ও প্রতিহত করার জন্য কাজ করে যাচ্ছি।

এই সময়ে এমন একটি বক্তব্য প্রচার করে আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে বড় ধাক্কা দিয়েছে। শুধু আমাকেই নয়, জেলা বিএনপি, এমনকি গোটা বিএনপিকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘‘আমার দল উপজেলা নির্বাচন বর্জন করেছে।এ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।এজন্য ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।দলের সিদ্ধান্ত মেনে অনেকে নির্বাচন থেকে সরে এসেছে।আর যারা নির্বাচনে অংশ নিচ্ছেন,তাদের দল থেকে বহিস্কার করা হচ্ছে, তারা আসলে দুকুলই হারাচ্ছেন। দলে জায়গা নেই আবার ভোটে জিততেও পারছেন না। যারা মননোয়ন জমা দিয়েছিলেন, দলের সিদ্ধান্ত মতে তাদের মনোনয়ন প্রত্যাহারে আমরা চেষ্টা করেছি। অনেকে প্রত্যাহার করেছেন। যারা প্রত্যাহার করেনি, তাদের বিষয়ে দল ব্যবস্থা নিচ্ছে। এই সিদ্ধান্তের বাইরে আমার বা অন্য কোন বিএনপি নেতাকর্মীর যাবার কোন সুযোগ নেই।

তিনি বলেন,দলীয় সীদ্ধান্তের বাইরে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ এবং তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যে বোদা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হাবিব আল আমিন ফেরদৌস, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোরসালিন বিন মমতাজ রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম, দেবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমকে বহিষ্কার করা হয়েছে। তেঁতুলিয়ায় নির্বাচনে অংশ নেওয়া তিন জনকে বহিস্কার করা হয়েছে।

সংবাদ সম্মেলন শেষে বুধবার তেতুঁলিয়া সীমান্তে দুইজন নিরীহ বাংলাদেশিকে বিচার বর্হিভূতভাবে গুলি করে হত্যা করার নিন্দা জানানো হয়। এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্তসহ সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলে জানান বিএনপি নেতারা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 27 minutes আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 hour আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 hour আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 16 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 17 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 17 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 18 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক