হোম
দর্শনীয়-স্থান

পঞ্চগড়ের বোদার পাথরাজ বাঁধ যেন এক মিনি কক্সবাজার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: মাস খানেক আগেও পানির প্রবাহ ছিল নাম মাত্র। গত কয়েকদিনের টানা বর্ষণে প্রায় ১০ কিলোমিটার ক্যানেল পেয়েছে পূর্ণ যৌবন। স্লুইজ গেটের স্পিলওয়ের পানি ফোয়ারায় আনন্দে লাফালাফি করছে একদল শিশু। আর তা দেখছে উৎসুক কিছু পর্যটক। বিকেলের মেঘমাখা রোদে মোটর সাইকেল নিয়ে ঘুরতে এসেছেন বেশ কিছু মানুষ। ক্যানেলের দু’পাশে হাজারও বৃক্ষরাজীর ছায়াতলে পাখির কলকাকলীতে মূখর পরিবেশে খোশগল্পে মগ্ন বেড়াতে আসা কয়েক যুগল। এটি মিনি কক্সবাজার বলে খ্যাত পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ বাঁধ প্রকল্পের চিত্র।

পঞ্চগড় জেলা সদরের রেলস্টেশন সংলগ্ন ঘাটিয়ার পাড়া থেকে বাঁধে বেড়াতে এসেছেন শিক্ষক আতাউর-সেলিনা দম্পত্তি। তারা জানান, গত বর্ষা মৌসুমে এই বাঁধের কথা শুনেছিলাম। এবার বেড়াতে এলাম। অদ্ভুদ লাগছে। পঞ্চগড় জেলার মধ্যে এমন মনোরম পরিবেশ থাকতে পারে তা কোনদিন ভাবতেও পারিনি। ক্যানেলের চারপাশে সারি সারি বিভিন্ন প্রজাতির গাছ। স্লুইজ গেটের ওপরের রাস্তা দিয়ে নিচে তাকালে মনে হয় এটি একটি ঝরণাধারা। গেটের উপচে পড়া এবং ফাঁকফোকর দিয়ে গলিয়ে আসা পানি স্পিলওয়ে দিয়ে নিচে পড়ছে। এ এক মনোমুগ্ধকর দৃশ্য। সারাবছর যদি এমন দৃশ্য দেখা যেত তাহলে কতই না ভাল লাগত।

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৯৫৫ সালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর মৌজায় পাথরাজ বাঁধ প্রকল্প বাস্তবায়ন করা হয়। আমন মৌসূমে অনাবৃষ্টিতে খরা মোকাবেলায় সম্পুরক সেচ প্রদান করার জন্য প্রকল্পটি তৈরি করে ইপি ওয়াপদা। এই প্রকল্পের পানি দিয়ে ময়দানদিঘী এলাকার হরিপুর, লাঙ্গলগ্রাম ও পাশ্ববর্তি ঝলই শালশিরি গ্রামের জমিতে সেচ প্রদান করা হত। ১৯৮৫ সালের বন্যায় প্রকল্পটি ক্ষতিগ্রস্থ হলে সেচকাজ ব্যহত হয়। পরবর্তীতে পাথরাজ নদীর পানির স্বল্পতা, নিয়মিত মেরামত কাজ না হওয়ায় দীর্ঘদিন প্রকল্পটি হতে এলাকার মানুষ সেচ সুবিধা বঞ্চিত ছিল। এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পুনরায় পাথরাজ বাঁধ চালুর উদ্যোগ গ্রহণ করে। ব্যারেজের স্পীলওয়ে জিওটেক্স ব্যাগ দিয়ে মেরামত কাজ করা হয়েছে। গত রবি মৌসুমে এই পানি ব্যবহার করে ৫শ’ একর জমিতে ধান চাষ করা হয়েছিল। এতে উৎপাদিত হয়েছিল অতিরিক্ত ৯শ’ মে. টন ধান। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। বাঁধের ৯.১২ কি.মি. ক্যানেলের ডাইকের উভয় পাশে প্রায় ২০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। প্রকল্প এলাকায় সৃষ্ট ১৫ একরের একটি জলাশয়ে মাছচাষ এবং হাঁস পালনের সুযোগ সৃষ্টি হয়েছে। লিড এজেন্সি পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও বন বিভাগ প্রকল্প এলাকায় সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেচের পাশাপাশি প্রকল্প ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। ব্যারেজের মনোরম সৌন্দর্য এবং সবুজ বেষ্টনী ও নদীর পুরাতন গতিপথ পর্যটক ও ভ্রমণ পিপাসু মানুষকে আকৃষ্ট করে থাকে বছরজুড়েই।

পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী জানান, বন্ধ থাকার ২৪ বছর পর পানি উন্নয়ন বোর্ড বাঁধ ও সেচ খাল ক্যানেল সিস্টেমের কিছু অংশ মেরামত কাজ করে সেচ সুবিধা প্রদান শুরু করেছে। সেচ খালের দু’পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম এলেই প্রকল্প এলাকার চেহারা পাল্টে যায়। এখানকার মনোরম সৌন্দর্য দেখতে দুর দুরান্ত থেকে মানুষজন এখানে আসে। সংস্কার করে পুরো বাঁধ সচল করা গেলে এখানে বছরজুড়েই পর্যটকদের ভির থাকবে।

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর সাময়িক সংস্কার কাজ করে সেচ কার্যক্রমের পাশাপাশি প্রকল্প এলাকায় শোভাবর্ধনের কাজ করা হয়েছে। এরই মধ্যে এলাকার মানুষ সেচ সুবিধা পাওয়া শুরু করেছেন। প্রকল্পের ৯.১২ কিলোমিটার সেচ নালা পুরোপুরি সংস্কার করে পুরোদমে প্রকল্পের কার্যক্রমে শুরুর উদ্যোগ নেয়া হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

জাতীয় সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান হারুন-উর-রশিদ মারা গেছেন। 
খুলনা 8 hours আগে

কৃষক বাঁচাতে দিনাজপুরের পার্বতীপুরে কৃষক সমিতির আন্দোলন।
আইন-বিচার 10 hours আগে

ঠাকুরগাঁওয়ের জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের।
রংপুর 21 hours আগে

কুড়িগ্রামে তিস্তায় বসতভিটা হারানো রাবেয়ার পাশে ইউএনও তানজিলা তাসনিম।
রংপুর 23 hours আগে

জনতার পাশে থেকে জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আনিসুর রহমানে।
রাজশাহী 1 day আগে

সাভারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার।
ঢাকা 1 day আগে

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত।
দুর্ঘটনা 2 days আগে

যশোরে ড্রাগন ও পেয়ার চাষে ব্যাপক সাফল্য।
অর্থনীতি 2 days আগে

বৃষ্টি নেই, তেলের দাম বেশি,পার্বতীপুরে আমন চাষে ফলন বিপর্যয়ের আশঙ্কা।
অর্থনীতি 3 days আগে

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক