admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২১ ১:০৯ অপরাহ্ণ
অনুবাদ: বিলোক শর্মা, ডুয়ার্স, পশ্চিমবঙ্গ ভারত।
ওরা/
চেহারাজুড়ে দম্ভ
মাখিয়ে আসল ওদের দ্বারা আকাশ
বওয়া ছিল না
চিত্র হয়ে দেওয়ালে সেঁটে থাকতেও
তারা পারেনি ফিরে গেল তারা
সেই দম্ভ নিয়েই।
তারা/
সংকুচিত হয়ে বসেছিল
তাদের পরিচয়ের পরিধির বাইরে
স্বপ্নের ভার বহন করে
তারা…
চলাচলে অস্থির হওয়া আত্মসম্মান
নিজেই বয়ে ফিরে গেল।