হোম
নির্বাচিত কলাম

নির্বাহী অফিসারের কাছ থেকে স্কুল ইউনিফর্ম উপহার পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

এনামুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ইউএনওর কাছ থেকে স্কুল ইউনিফর্ম উপহার পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা। উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের নিজ উদ্যোগে ও অর্থায়নে প্রাক-প্রাথমিক শ্রেণির ৩৯ জন ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

“শিক্ষিত মা একটি সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে অভিভাকদের মাঝে সচেতনতা বৃদ্ধি, উপস্থিতি বৃদ্ধি করণের লক্ষে বুধবার বেলা ১১ টায় নওগাঁর সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এসময় অভিভাবকদের সচেতনতা বাড়াতে বক্তব্য প্রদান এবং নিজ উদ্যোগে ও অর্থায়নে ওই স্কুলের প্রাক-প্রাথমিক শ্রেণির ৩৯ জন ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করেন তিনি। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিতির হার বিবেচনায় ক্লাস ভিত্তিক সর্ব্বোচ উপস্থিতি পুরষ্কার প্রদান, সচেতন অভিভাবকের মধ্য হতে সেরা মা সম্মাননা প্রদান এবং সর্ব্বোচ উপস্থিতি বিষয়ে অবদান রাখায় সেরা শিক্ষিকাকে পুরষ্কার প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।

জানাযায়, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থা কে এগিয়ে নিতে উপজেলা পর্যায়ে কাজ শুরু করেছেন নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। ৩৩ তম বিসিএস প্রশাসনের এই কর্মকর্তা ২০২১ সালের ১২ এপ্রিল সাপাহার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। কোভিড-১৯ পরবর্তী সময়ে বিদ্যালয় খোলার পর হতেই তিনি সাপাহারের প্রাথমিক শিক্ষার উপর বেশ গুরত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখীকরণ এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধিকরণে শ্রেণী ভিত্তিক পুরষ্কার প্রদান, বিদ্যালয়কে আর্কষণীয় করে তুলতে ক্লাস রুম ও বিদ্যালয় সুসজ্জিত করণ, বাগান করা, খেলাধুলা ব্যবস্থা করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিদ্যালয় সিসিটিভির আওতায় ভুক্তকরণ, সেরা শিক্ষক সম্মাননা প্রদান, উপজেলার প্রতিটি দপ্তরের অফিসারদের তাদের নির্ধারিত কাজের বাহিরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের নির্দেশনা প্রদান সহ নানা উদ্যোগ গ্রহণ করেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। ফলে বেড়েছে উপস্থিতির হার, কমতে শুরু করেছে ঝরে পড়ার হার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহেদুল আলম, স্কুলের শিক্ষক ও অভিভাবকগন। ইউনিফর্ম পাওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, ইউএনও স্যার আমাদের স্কুল ইউনিফর্ম উপহার দিয়েছে। ইউনিফর্ম পেয়ে আমরা খুবই আনন্দিত। এখন থেকে আমরা প্রতিদিন স্কুল ড্রেস পরে স্কুলে আসবো।

মা সমাবেশে সেরা মা সম্মননা পাওয়া অভিভাবক শ্যামলি রানী সাহা বলেন, একটি শিশুর শিক্ষা ক্ষেত্রে সব প্রথম অভিভাকদের মধ্য সচেতনতা বাড়াতে হবে। অভিভাবকদের মাঝে সচেতনতা বাড়ানো গেলে ঝরেপড়া রোধ এবং উপস্থিতি হার বৃদ্ধি করা যেতে পারে।শ্রেণী ভিত্তিক সর্ব্বোচ উপস্থিত তে পুরষ্কার পাওয়া সহকারী শিক্ষিকা আঞ্জুয়ারা খাতুন বলেন, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব হবে।

নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোজাহেদুল আলম বলেন, ইউএনও স্যার আমাদের স্কুলের প্রাক-প্রাথমিকের ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ইউনিফর্ম বিতরণ করেন। এতে করে শিশু শিক্ষার্থী সহ আমরা শিক্ষকরা উচ্ছ্বসিত আনন্দিত। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, একটি শিশুও যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 29 minutes আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 53 minutes আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 hour আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 3 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 24 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক