admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মে, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: আব্দুস ছামাদের চাকরি মেয়াদ আছে আর মাত্র দুই বছর ১০ মাস। এরপর যাবেন অবসরে। তবে এবছর তিনি ৫৭ বছর বয়সে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আব্দুস ছামাদ পাশ্ববর্তী বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বগুড়া সদর ট্রাফিক বিভাগে কর্মরত।মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক তাহানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই বছর আগে আব্দুস ছামাদ আমাদের প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন।
এ বছর তিনি কারিগরি শাখা থেকে এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪. ২৫ পেয়ে পাশ করেছেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||