হোম
অপরাধ

নওগাঁর সাপাহারে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার-২জন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ মে, ২০২২ ৭:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

এনামুল হক,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে থানা পুলিশের অভিযানে এক বছর আগে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িত থাকায় চাঁপাইনবাবগঞ্জ সদরের বেহুলা গ্রামের শরিফ আহম্মদের ছেলে সানিউল আওয়াল কাজল (২৪) ও একই জেলার শিবগঞ্জ থানার রাঘবপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৯) নামে দুই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বেহুলা গ্রাম হতে সানিউল আওয়াল কাজলের হেফাজতে থাকা সাপাহার উপজেলা থেকে ছিনতাই হওয়া ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার সহ সানিউল আওয়াল কাজল কে গ্রেপ্তার করেছে সাপাহার থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানাযায়, গত বছর ৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মাইপুর ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী কোচকুড়লিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হারুন অর রশীদ ও একই গ্রামের সাইফুল ইসলাম রয়েলকে মারাত্মক যখম করে তাদের নিকট থাকা ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

এরপর থেকেই নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম-এর সার্বিক দিক নির্দেশনায় এবং তথ্য ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার সহ ওই ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে ব্যাপক তৎপরতা চালায় সাপাহার থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ মে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিশ্চিতপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে উক্ত ডাকাত দলের অন্যতম সদস্য আঃ জব্বাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল ছিনতাইয়ের ওই ঘটনায় জব্বার সহ কয়েকজনের সরাসরি জড়িত থাকার সত্যতা পায় পুলিশ।

পরবর্তীতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় এবং গ্রেপ্তারকৃত আঃ জব্বারের দেওয়া তথ্যমতে, ২৫ মে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকার সভার থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ডাকাত দলের আরেক অন্যতম সদস্য আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। আলমগীরকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলটির সন্ধান পেয়ে সাপাহার থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) মানিক হোসেন ও উপ-পুলিশ পরির্দশক (এসআই) মুকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বেহুলা গ্রামে অভিযান চালিয়ে ডিসকভার-১২৫ সিসি একটি মোটরসাইকেল উদ্ধার সহ সানিউল আওয়াল কাজল কে গ্রেপ্তার করা হয়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নওগাঁ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সাপাহার সার্কেল) বিনয় কুমার বলেন, গত বছরের এই ছিনতাইয়ের ঘটনার পরপরেই আমরা ওই ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করি। তদের দেওয়া তথ্যমতে এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। কিন্তু এরা সবাই এলাকার বাহিরে থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া স্যারের সার্বিক দিক নির্দেশনায় এবং তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে আঃন্তজেলা ডাকাত দলের সকল সদস্যকে সনাক্ত ও গ্রোপ্তার করা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 7 hours আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 7 hours আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 12 hours আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 18 hours আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 18 hours আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 1 day আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 1 day আগে

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক