হোম
অপরাধ

নওগাঁয় স্কুল শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

নওগাঁ জেলার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল মডেল স্কুল-এর এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, প্রতারণা, ভুয়া কাবিন, হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ফরহাদ হোসেন বর্তমানে একাধিক মামলার আসামি বলে জানা গেছে।

ভুক্তভোগী এক নারী নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগ করে বলেন, অভিযুক্ত শিক্ষক ফরহাদ তার বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও স্কুলে কর্মরত অবস্থায় বিভিন্ন সময় শিক্ষার্থীদের অভিভাবক বিশেষ করে যেসব অভিভাবিকার স্বামী প্রবাসে বা বাড়ির বাইরে থাকেন তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেন।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে এক অভিভাবিকার সঙ্গে ফরহাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীর স্বামী প্রবাসে থাকায় তিনি নিয়মিত সন্তানকে নিয়ে স্কুলে যাতায়াত করতেন এবং তার ছেলেকে বাসায় প্রাইভেট পরাতে যেতেন। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গভীর হলে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্কুলের পরিচালক শহীদ প্রাং গোপনে সমঝোতার মাধ্যমে ওই নারীকে তার সংসারে ফেরত পাঠান বলে অভিযোগ রয়েছে।

এরপর ফরহাদ হোসেন ওই স্কুলের অফিস সহায়িকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, ওই নারীকে প্রেমের ফাঁদে ফেলে ফরহাদ ভুয়া কাজী ও ভুয়া কাবিননামার মাধ্যমে বিয়ে করেন। দেনমোহর বাবদ ছয় লাখ টাকা দেখিয়ে একটি ভুয়া জমির কাগজ উপস্থাপন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে প্রতারণার বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী নারী দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেন। শুনানি শেষে প্রতারণা মামলায় ভুয়া কাজীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী নারী পরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করলে আদালত সার্বিক দিক বিবেচনায় কাবিন করার নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী ফরহাদ ওই নারীকে কাবিন করতে বাধ্য হন। এরপর দেনমোহর আদায়ে পারিবারিক আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়।

অভিযোগে আরও বলা হয়, মামলাগুলো চলমান থাকা অবস্থায় একদিন আদালত চত্বরে ফরহাদ ভুক্তভোগী নারীকে মারধর করেন এবং মামলা তুলে নিতে হুমকি দেন। এ ঘটনায় আবারও একটি মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, সম্প্রতি স্কুলের প্রিন্সিপাল আপস-মীমাংসার আশ্বাস দিয়ে উভয়ের সংসার হবে বলে জানান। এরপর অভিযুক্ত শিক্ষক কয়েকবার ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করেন এবং ওই নারীকে জানান, বাচ্চা নিলে পরিবারের সবাই মেনে নিবে এরপর তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয় তার প্রেক্ষিতে ওই নারী প্রেগনেন্ট হয়। কিন্তু পরে আবারও ফরহাদ স্পষ্ট করে জানান, তিনি ওই নারীর সঙ্গে সংসার করবেন না বিধায় ওই নারী বাচ্চাটি নষ্ট করতে বাধ্য হয় এবং অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে মৃত্যুর মুখ থেকে ফেরৎ আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক স্কুলে কর্মরত থাকার সুযোগ নিয়ে একাধিক শিক্ষার্থীর অভিভাবিকার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। এতে স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা ও অভিভাবকদের মানসিক স্বস্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযুক্ত শিক্ষক ফরহাদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এক নারীর সঙ্গে পরিচয় থাকার বিষয়টি স্বীকার করেন। তবে ওই নারীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক থাকার অভিযোগ তিনি অস্বীকার করেন। এছাড়া আরেক নারীর বিষয়ে আদালতে মামলা বিচারাধীন থাকায় এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আরো বলেন, আপনাদের যা করার আছে তা করেন।

ঘটনার বিষয়ে ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক শহীদ প্রাং এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো বলেছেন সবগুলোই সত্য। আমি এ ঘটনায় প্রথম থেকে শেষ পর্যন্ত জানি, বিয়ের সময় আমি ছিলাম।

ওদের বিষয় নিয়ে একাধিকবার বসা হয়েছে সমাধানের জন্য কিন্তু সমাধান হয়নি। আমার দৃষ্টিতে ফরহাদ একজন নিকৃষ্ট ছেলে এবং যে নারীর কথা বলা হচ্ছে সে নারীও খারাপ। আর এর থেকে বেশী বা অন্যান্য বিষয়ে বক্তব্য চাইলে সামনাসামনি ছাড়া বক্তব্য দেয়া সম্ভব নয়।

এদিকে এ বিষয়গুলো নিয়ে ন্যাশনাল মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি আপস মীমাংসা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন এবং নিউজ করতে নিষেধ করেন। তিনি আনুষ্ঠানিক কোন বক্তব্য প্রদান করেননি।

স্থানীয় সামাজিক সংগঠনের একজন বলেন, “শিক্ষকতা একটি অত্যন্ত সম্মানজনক ও দায়িত্বশীল পেশা। একজন শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না, বরং তাদের নৈতিকতা ও মূল্যবোধ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাই কোনো শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা প্রতারণার অভিযোগ উঠলে তা শুধু ব্যক্তির জন্য নয়, পুরো শিক্ষা ব্যবস্থার জন্যই লজ্জাজনক ও উদ্বেগজনক বিষয়। আমরা চাই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

আদমদীঘিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু।
দুর্ঘটনা 2 hours আগে

নওগাঁয় স্কুল শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক
অপরাধ 3 hours আগে

‎সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে সংঘর্ষ সচিব জিল্লুরের নেতৃত্বে হামলায়
অপরাধ 3 hours আগে

নওগাঁয় জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আটক।
আইন-বিচার 3 hours আগে

সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ করে পর্যটন স্পষ্ট শিমুল
আইন-বিচার 5 hours আগে

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 5 hours আগে

জুলাই সনদ ভেঙে যাত্রা শুরু করল বিএনপি: পঞ্চগড়ে সারজিস
রংপুর 1 day আগে

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
রংপুর 2 days আগে

পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত। 
ধর্ম ও ইসলাম 2 days আগে

গাইবান্ধায় সংবাদ প্রতিবাদ ও তীব্র নিন্দা
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক