হোম
অপরাধ

নওগাঁয় ধান বোঝাই ট্রাক ডাকাতি,আটক ৬ জন।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।রবিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

আটকরা হলেন- গাইবান্ধা জেলার শিবপুর গ্রামের মৃত রফিকুল ব্যাপারীর ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩০), বড় সাতাইল বাতাইল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে রফিকুল ইসলাম অপু(৩১), রাজা মিয়ার ছেলে সাজিদুল ইসলাম সবুজ(২৩), পলুপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে গোলাপ (২৪), বলিদহ গ্রামের ওয়াহেদ আলীর ছেলে লাভলু (২৮) এবং বরিশাল জেলার চরকা কাটা চানপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেন শরীফের ছেলে রাকিব হোসেন শরীফ (২৭)।

সংবাদ সম্মেলন পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনাজপুর জেলার বদরগঞ্জ হতে একটি ট্রাকে করে ২৫০ বস্তায় (৫০০ মন) ধান নিয়ে নওগাঁর দিকে আসছিল। রাত ২টার দিকে নওগাঁ সদর উপজেলা পাইকপাড়া গ্রামের ফাঁকা রাস্তায় ওই ট্রাকটির সামনে আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দেয় ডাকাতরা। পরে ট্রাকের চালক মারুফ ও হেলপার শামীমকে মারধোর করে হাত-পা বেঁধে তাদেরসহ ধানবোঝাই ট্রাক নিয়ে অন্যত্র চলে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।

তিনি বলেন, মামলার পর পুলিশ মাঠে নামে। এক পর্যায়ে বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা তদন্ত কেন্দ্রে একটি ট্রাক ও একজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে আটক রেখেছে। তথ্যটি জানার পর জেলা গোয়েন্দা শাখার টিম মোকামতলা তদন্ত কেন্দ্রে গিয়ে আটককৃত ব্যক্তি আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর ডিবি পুলিশ আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

তবে ডাকাত সর্দার সামিউল ইসলাম(৩০) এর ভাড়া বাসা গাজিপুর জেলার কালিয়াকৈর এলাকার দিঘীরপাড়ে অভিযান পরিচালনা করা হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়ে। তবে তার ভাড়া করা বাসা থেকে ডাকাতি হওয়া বোঝাইকৃত ট্রাকটির কাগজপত্র পাওয়া যায়। অভিযানে গাইবান্ধা ও সাভার থেকে আরও পাঁচ ডাকাত সদস্যকে আটক করা হয়।

এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, বলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তদন্ত সাপেক্ষে তাদের গ্রেফতার করা হবে। এছাড়া লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হবে বলে জানান এই পুলিশ সুপার।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 9 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 11 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 14 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক