হোম
রংপুর

ধানের শীষের পক্ষে ফখরুলের সহধর্মীনি রাহাত আরার উঠান বৈঠক।

মনসুর আহাম্মেদ,ঠাকুরগাঁও প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ৯:১৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ধানের শীষের পক্ষে উঠান বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মীনি রাহাত আরা বেগম। সোমবার পৌর শহরের টিকাপাড়া ইয়াসিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে আশ পাশের এলাকার কয়েকশ নারী উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মীনি রাহাত আরা বেগম, মেয়ে মির্জা সাফারুহ সুমি, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা বেগম, পৌরসভার কাউন্সিলর ও মহিলা দলের নেত্রী আয়েশা বানু পারুল, রুনা লায়লা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন মানিক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এ সময় স্থানীয় ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা দলের বিভিন্ন সদস্য ও স্থানীয় নারীগণ উপস্থিত ছিলেন।

বক্তব্যে রাহাত আরা বেগম বলেন, আপনাদের স্যার ৩৭ বছর ধরে রাজনীতিতে এই আসন থেকে নির্বাচন করেছেন। একটি কথাই বলতে চাই, তিনি প্রচন্ড কষ্ট করেছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন। এই ৩৭ বছরের মধ্যে ১৬ বছর তিনি ঠিকমতো রাতে ঘুমাতে পারেননি, ভালোভাবে খাওয়া-দাওয়া করতে পারেননি। মোট ১১ বার তিনি কারাগারে গেছেন। একবার টানা সাত মাস, আবার কখনো তিন মাস, দুই মাস কিংবা এক মাস করে কারাভোগ করতে হয়েছে।

বক্তব্যে আবেগ প্রকাশ করে রাহাত আরা বেগম বলেন, আপনারা তাকে এবার একটু শান্তি শান্তি দিয়েন। স্বামীর মানবিক দিক তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের কষ্টে উনার মন কাঁদে। হিন্দু, মুসলমান, খ্রিষ্টান-বৌদ্ধ সবাইকে নিয়েই। ঢাকায় থাকার সময় ঠাকুরগাঁওয়ের মানুষ রিকশা চালাচ্ছে এই কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়তেন। বাসায় বসে আমাকে বলতেন, আমার দেশের মানুষ ভালো নেই। কবে আমরা মুক্তি পাব? কবে মানুষের মুখে হাসি ফোটাতে পারব?

তিনি আরও বলেন, আমরা হিন্দু-মুসলমান বুঝি না। সবচেয়ে বড় ধর্ম হলো মানবধর্ম। মানবধর্মের চেয়ে বড় কিছু পৃথিবীতে নেই। উনি চান আপনাদের মুখে হাসি ফুটুক। উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এবার আপনাদের স্যারকে জয়যুক্ত করুন। বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মের মানুষের কথা তিনি শুনবেন। তখন দেশ আরও এগিয়ে যাবে।

বক্তব্যে মির্জা ফখরুল কন্যা মির্জা সাফারুহ সুমি বলেন, আমাদের সাথে যাবে আমাদের আমল ও নামাজ-কালাম। ভালো মানসিকতা এগুলো আমাদের সঙ্গে যাবে। কোন মার্কা এটাকে নির্ধারণ করতে পারবে না যে আমরা বেহেশতে যাব না দোজখে যাব। তাই নিজের বুদ্ধি আছে। অনুভব করে সব কিছু মাথায় রেখে আপনার ধানের শীষে ভোটটা দেবেন। কারণ আপনারাই উনাকে ওই পর্যায়ে নিয়ে গেছেন এবং আপনাদেরই প্রতিনিধিত্ব করছেন তিনি। আপনাদের জন্যই সারা বাংলাদেশে পরিচিত। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি আমার বাবার হয়ে। আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দেবেন এবং তাকে জয়যুক্ত করবেন। হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, এখানে অনেক হিন্দু মা-বোন আছেন।

আমরা সব সময় তাদের পাশে আছি। আমার বাবা ছোটবেলা থেকে এই ঠাকুরগাঁওয়ের প্রত্যেকটি মন্দিরে পূজার সময় আমাদের নিয়ে যেতেন। আমরা হিন্দু-মুসলমান সবাই একসাথে বসবাস করার মতো মানসিকতার অধিকারী। আমরা ধানের শীষে ভোট দেব। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন এবং অবশ্যই ধানের শীষে ভোট দেবেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 11 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 12 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক