হোম
নির্বাচিত কলাম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২২ ১০:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

সনত চক্রবর্ত্তীঃ সারা দেশের ন্যায় ফরিদপুরেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সিন্ডিকেটের কারনে নিম্নমানের আয়ের মানুষ দিশেহারা হয়ে পরেছে। জ্বালানি তেল ও সিন্ডিকেটের কারনে দ্রব্যমুল্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের মাঝে চরম হতাশা বিরাজ করছে।বর্তমানে সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্য বা সেবার ক্রমাগত দাম বৃদ্ধির প্রক্রিয়াই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সম্প্রতি চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোনোভাবেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের লাগাম টানা যাচ্ছে না। এতে করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মধ্যে চরম দুর্দশা দেখা দিচ্ছে।

শুক্রবার (১২ আগষ্ট ) ফরিদপুর জেলার বিভিন্ন বাজারে৷ খোঁজ নিয়ে ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে প্রায় সব দ্রব্যমুল্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। তবে যত দিন যাচ্ছে বাজারে ততই দ্রব্য মুল্যের দাম বাড়ছে। দাম না কমায় বিপাকে পড়েছেন দরিদ্র শ্রেনীর মানুষ । তবে জ্বালানি তেলের দাম কমলে সব সবজির দামই নাগালের মধ্যে চলে আসবে বলে আশা প্রকাশ করেন ক্রেতা- বিক্রেতারা।

তথ্য সুত্রে থেকে জানা যায় , প্রতিনিয়তই চাল, তেল ডালসহ নিত্যপণ্যের দাম বাড়াছে। ২০২০ সালে সয়াবিন তেল প্রতি কেজির পাইকারি দাম ছিল ৮৮ টাকা, ২০২১ সালে ১১৫ টাকা ও চলতি বছর ১৮০ টাকা। ২০২০ সালে পাম ওয়েল ছিল ৬৪.৫ টাকা, ২০২১ সালে ৯০ টাকা ও বর্তমানে ১৪৯ টাকা। ২০২১ সালে মোটা মসুর ডালের দাম ছিল কেজি ৬৮ টাকা, ২০২২ সালে ৮৯ টাকা। ২০২১ সালে দেশি মসুর ডালের দাম ছিল ৯২ টাকা, বর্তমানে ১০৮ টাকা। ২০২১ সালে বিদেশি চিনির দাম ছিল ৫৬ টাকা, বর্তমানে ৮০ টাকা। ২০২১ সালে আটার দাম ছিল ২২ টাকা ২০২২ সালে ৪০টাকা। ২০২১ সালে লবনের কার্টুনের দাম ছিল ২৭০ টাকা আর বর্তমানে ৩৯০ টাকা।

ফরিদপুর জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গোল আলু, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, কচুরলতি, ঢেঁড়শ, লাউশাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, কচু শাকসহ সবধরনের সবজির বাজার আগের মতোই চড়া। ৪০-৬০ টাকা কেজির নিচে নেই কোনো সবজি। ঢেঁড়স, পটল, ঝিঙ্গা, করলা, চিচিঙ্গা ৪০-৬০ টাকা, কাঁচকলা হালি প্রতি ৩৫-৪০ টাকা বিক্রি হচ্ছে।

দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকা, কাঁচামরিচ ২৫০-২৮০ টাকা, রসুন ১৩০-১৪০ টাকা, গোল আলু ৩০-৩৫ টাকা, দেশি আদা ১৩০-১৬০ টাকা, আমাদানি করা আদা ১৬০- ২০০ টাকা, কাঁচা পেঁপে ৩০-৪০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, কচুর লতি ৫০ টাকা,কাচ কলা প্রতি হালি৩০ টাকা, পটল ৪০ টাক,করলা৫০ টাকা, কচু প্রতিটি৩০-৪০ টাকা,কচুরমুখি৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।সবজি বিক্রেতা রসুল সেখ বলেন, জ্বালালি তেলের দাম বৃদ্ধিতে সব পন্যের দাম বাড়তি, দাম কমলে সব পন্যের দাম কমে যাবে ।

জেলার বিভিন্ন উপজেলার মাছ বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রতি কেজি বড় রুই ৩০০-৩৫০ টাকা, মাঝারি রুই ২৫০-২৭০ টাকা, কাতল ২৫০-৩০০ টাকা, বড় পাঙ্গাশ ২০০-২৫০ টাকা, পাবদা ৫০০-৬০০ টাকা, গলদা চিংড়ি আকারভেদে ৬৫০-৭৫০ টাকা ও শিং ৪৫০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছোট, মাঝারি, বড় ইলিশ যথাক্রমে ৮০০, ১০০০ ও ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচকি মাছ ৩০০ টাকা, মলা মাছ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাটা মাছ ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এসব মাছই খুচরা বাজারে ১০০-১৫০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

এই ব্যাপারে অনেকে মনে করেন , বর্তমানে ব্যবসা চলে গেছে সিন্ডিকেটধারীদের হাতে। তারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে কখন দাম বাড়ানো যায়। সারা দেশে তেলের দাম বৃদ্ধির সাথে সাথে লক্ষ করা গেছে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি করছে। তারা মনে করে সঠিক ভাবে বাজার মনিটরিং করলে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 2 days আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক