admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১৯ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ অতিরিক্ত দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার, চরম বিপাকে গ্রাহকরা এখন চুলা জ্বালানোর এই গ্যাসের দাম এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়ায় আরও বিপাকে পড়ল মানুষ।শহরে নতুন নির্মিত অধিকাংশ ভবনে তিতাস গ্যাসের সংযোগ লাইন নেই। তাই মানুষকে বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে সিলিন্ডার গ্যাস। জ্বালানি কাঠের অভাবে গ্রামাঞ্চলেও অনেক মানুষ এখন সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন রান্নার জন্য।
রাজধানীর শাহজাদপুর ঝিলপাড় এলাকার গৃহিণী শামীমা জাহান জানান।তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম এক লাফে ২১ শতাংশের বেশি বাড়াল সরকার। গত বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করা হয়েছে। কিন্তু সরকার-নির্ধারিত এ বাড়তি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার। অনেক জায়গায় নির্ধারিত মূল্যের চেয়ে চার শ থেকে ছয় শ টাকা বেশি নেওয়া হচ্ছে। বছরখানেক ধরে নিত্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গ্যাস-বিদ্যুতের দামও সরকার বাড়িয়েছে দফায় দফায়।