তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন , তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই আগস্ট-২০২৫ শুক্রবার বাদ আছর জিয়া হার্ট ফাউন্ডেশনের মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ।
এছাড়াও কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এর প্রশাসনিক কর্মকর্তা(ক্যান্সার বিভাগ) গোলাম রসুল রকেট, হসপিটাল ম্যানেজার এ.এস.এম আক্তার শামীমসহ জিয়া হার্ট ফাউন্ডেশন এর সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||