admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির শ্রমিকরা আজ ২ জুলাই সকাল ৮ টা থেকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং শ্রমিক কল্যাণ সমিতিতে শ্রমিকরা জড়ো হয়ে অবস্থান ধর্মঘটের ডাক দেয়।
জানা গেছে, পার্বতীপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি জার্মানীয়া ট্রেষ্ট কনসোর্টিয়াম লিমিটেড (জিটিসি), মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড কর্তৃক অবৈধ ও শ্রম আইন বহির্ভূতভাবে ছাটাইকৃত (৪জন) খনি শ্রমিকের কাজে পূর্নবহাল করার দাবিতে আজ অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করেছে। তারা দাবি তুলেন, গুরুতর কোন অভিযোগ ছাড়াই, দীর্ঘদিন কর্মরত জিটিসি কতৃর্ক চার জন শ্রমিকে ঈদুল আযহার অভি মুহুর্তে গত ০৫/০৪/২০২৫ ইং তারিখে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই চাকুরী হইতে অব্যাহতি প্রদান করে।
এরা হলেন, শফিকুল ইসলাম পদবি ব্লাষ্টার, রফিকুল ইসলাম পদবি লং ড্রিল অপারেটর,মোঃ এমর আলী পদবি অপারেটর এবং মো: হাসান আলী পদবি জুনিয়র অপারেটর। আমরা এই
চার শ্রমিককে তাদের কর্মস্থলে পূন:বহল না করা পর্যন্ত পাথর ভূ-গর্ভের কর্মরত থাকা ও বাহিরে অবস্থানরত সকল শ্রমিকরা অনশন ও অবস্থান ধর্মঘাট অব্যাহত রাখার কথা জানান। তারা আরও দাবি করেন, কথায় কথায় শ্রমিক ছাটাই হুমকি দেন অথচ শ্রমিকের কোন পদোন্নতির কথা ভাবেন না।
পোডাকশন বোনাস চাইতে গেলে ন্যায্যাভাবে দিতে চায়না। এই পোডাকশন বোনাস চাইতে গিয়ে চারজনকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান করে। আমাদের দিয়ে অঙ্গীকার বার বার করে কিন্তু পরে তারাই ভঙ্গ করে।
ব্লুটার্গেটের চেয়ে অতিরিক্ত কাজের চাপ সৃষ্টিকরে, যা শ্রমিকের মৃত্যুঝুঁকি বাড়ায়। বার্ষিক ছুটি থাকা সত্ত্বেও শ্রমিকরা যদি কোন সমস্যায় ছুটি কাটায় পনের দিন। তাহলে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে এবং বেতন বোনাস কর্তন করে। যাহা শ্রমিকের কাজের মনোবল ভেঙ্গে দেয়। বর্তমান আন্ডার গ্রাউত্তে কাজের পরিবেশ নাই। এক্সক্লোসিভ এন সবিলের গ্যাস, পাথরের ধুলিকণা, ঝুলন্ত পাথরসহ উল্লিখিত বিষয়সমূহের ব্যবস্থা গ্রহণ না করায়-কাজের পরিবেশ অনুপযোগী হয়ে পড়ছে। কোন প্রশিক্ষণ ছাড়াই শ্রমিকরা মৃত্যুঝুঁকি নিয়ে কাজ করে। এ বিষয়ে কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথা নাই।
এ ব্যাপারে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং (জিটিসি) নাম প্রকাশ অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন, শ্রমিকরা অহেতুক দাবি উত্তোলনে উৎপাদন কাজ ব্যাহত করছে। আমরা কোন সিদ্ধান্ত দিতে পারবো না। এর সিদ্ধান্ত একমাত্র কোম্পানির চেয়ারম্যান মহোদয় ছাড়া কেউ দেবে না বলে জানান। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির প্রশাসনিক ডেপুটি জেনারেল ম্যানেজার সাঈদ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার বলার কিছু নাই। আপনারা জিটিসির সাথে কথা বলবেন, যান কথা বলেন, যদি কিছু করতে পারেন করেন, আমার করার কিছু নাই। আপনারাও যেমন চাকুরি করেন, আমিও তেমনি চাকুরি করি। ঠিক আছে, যান জিটিসির সাথে কথা বলুন, তারা কী বলেন, বলে জানান। এদিকে নাইট সিপটের ভূগর্ভেস্হ প্রায় শতাধিক শ্রমিক দাবি আদায়ের লক্ষ্য অনাহারে অবস্থান ধর্মঘট পালন করেন।
অবশেষে বেলা ২ টায় ভূগর্ভেস্হ থেকে উপরে উঠে আসে। এরপর সকল শ্রমিক ইউনিয়নে পদযাত্রা যোগ দেন এবং স্লোগান দেয় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং শ্রমিক কল্যাণ সমিতির সিদ্ধান্ত ক্রমে দাবি আদায় না হওয়া পর্যন্ত-এবং ধর্মঘাট চালাকালীন চাকুরচ্যুত চার শ্রমিকের মুক্তি না হাওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকিবে। দাবি মানা না হলে পরর্বতীতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা জানান।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||