তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্ত এলাকা হতে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ১০ এপ্রিল ২০২৬ রাত দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বাশালগাঁও বিওপির একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৯/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বালিহারা নামক এলাকায় ভুট্টা ক্ষেতের মধ্যে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।