মোক্তারুজ্জামান মোক্তার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে গাঁজাসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবককে আজ ১৬ সেপ্টম্বর সকালে রেলওয়ে পুলিশ দিনাজপুর জেল হাজত খানায় প্রেরণ করেছে।
জানা গেছে, পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ দুই কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবককে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে রেল জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ সুত্রে জানা গেছে, যুবক লালমনিরহাট থেকে ছেড়ে আসা রামসাগর ট্রেনটি রেলওয়ে জংশনে তিন নম্বর প্লাটফর্মে অবস্থানের সময় এক গোপন সংবাদের ভিত্তিতে দুপুর একটার দিকে অভিযান চালানো হয়। এ সময় জাহাঙ্গীর আলম পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে নুডলস প্যাকেট, ১ কেজি ৩শ’ গ্রাম, বম্বে সুইটস চানাচুরের প্যাকেটে ৩শ’ গ্রাম এবং টোস্ট প্যাকেট ৫শ’ গ্রাম, ও শুকনো গাঁজা পাওয়া যায়।
সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের ওজন দাঁড়ায় ২ কেজি ১শ’ গ্রাম, যার আনুমানিক মূল্য প্রায় ৬৩ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বনগ্রামের ফজল করিমের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাকে দিনাজপুর জেলহাজত খানায় পাঠার কথা জানান।