মোক্তারুজ্জামান মোক্তার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতা-কর্মীদের উপর নিষিদ্ধ সংঘটন আওয়ামীলীগ ও ছাত্রলীগের অঙ্গ সংগঠন দ্বারা হামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবীতে আজ ১৭ জুলাই বিকাল ৬ টায় ৫৩ মিনিটে এনসিপি’র ব্যানারে পার্বতীপুর শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জানা যায়,
গোপালগঞ্জের ঘটনায় পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র ব্যানারে স্থানীয় নেতা আনছারুল আজাদের নেতৃত্বে মিছিলটি বাস টার্মিনাল থেকে শহরের শহীদ মিনার দিয়ে শহর প্রদক্ষিণ করেন। তারা স্লোগান দেয় গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী কর্তৃক এনসিপি নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানায় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে শহীদ মিনারে স্থানীয় নেতা বৃন্দের বক্তব্যে গোপালগঞ্জের হামালায় সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর জানান।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||