হোম
আইন-বিচার

দিনাজপুরের চিরিরবন্দরে বাসচাঁপায় ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী জুনাইদ নিহত।

পি. কে রায়, বিশেষ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমতলী (সিএন্ডবি) বাজারে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই জুনাইদ হাসান (৬) নামে কেজি শ্রেণির একজন শিশু শিক্ষার্থী নিহত হয়। অপরদিকে রাজিব রিফাত নামে আরেকজন ছাত্র গুরুতর আহত হয়।

এঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসীসহ শিক্ষার্থীরা ঘটনার পর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ও যাত্রীরা চরম দূর্ভোগে পড়েন। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমতলী (সিএন্ডবি) বাজারে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত জুনাইদ হাসান (৬) উপজেলার ভিয়াইল ইউনিয়নের পলাশডাঙ্গী গ্রামের জুয়েল হাসানের ছেলে ও আমতলী মোল্লা ইসলামিক প্রি-ক্যাডেট ও গোল্ডেন হোপ স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ এন্টার প্রাইজ নামে একটি যাত্রীবাহি বাস শিক্ষার্থীবাহী একটি ভ্যানকে ধাঁক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আমতলী মোল্লা ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলের কেজি শ্রেণির ছাত্র জুনাইদ হাসান (৬) নিহত ও রাজিব রিফাত নামে আরেক ছাত্র গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা গুরুতর আহত রাজিব রিফাতকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীসহ এলাকাবাসী ঘটনার পর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দূর্ঘটনায় দোষী চালকের বিচারসহ ওই স্থানে স্প্রীড ব্রেকার নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুইদিকে অনেক গাড়ি আটকা পড়ে এবং সড়কে চলাচলরত যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা ও থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত স্কুল ছাত্রের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা মরদেহ দাফনের জন্য দেয়া হয়েছে ও স্কুলের সামনে স্প্রীড ব্রেকার দেয়ার আশ্বাস ও স্প্রীড ব্রেকারের কাজ শুরু করা হলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728

সর্বশেষ খবর

যশোরে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার একজন মহিলা।
অপরাধ 14 hours আগে

ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ০৬ জন বাংলাদেশী ও ২টি মোটরসাইকেল আটক।
রংপুর 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বাসচাঁপায় ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী জুনাইদ নিহত।
আইন-বিচার 19 hours আগে

বগুড়ায় তারাবীর নামাজে গিয়ে ছাত্রদল কর্মী খুন।
দুর্ঘটনা 19 hours আগে

চলন্ত ট্রেনের কন্ডেন্সার চুরি,বগি রেখেই ঢাকার পথে পঞ্চগড় এক্সপ্রেস
রংপুর 1 day আগে

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
আইন-বিচার 1 day আগে

কবিতা:শুভঙ্কর বন্ধু আমার,মাহবুবা আখতার
কবিতা 1 day আগে

গাইবান্ধার নারীর কণ্ঠস্বর জাতীয় সংসদে? তৃণমূলের প্রত্যাশা ফরিদার।
রাজনীতি 1 day আগে

বগুড়ায় সাহরির সময় ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজারে আগুন,দিশেহারা ক্রেতারা।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক