হোম
খেলাধুলা

দিনাজপুরের চিরিরবন্দরে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

ফাইল ছবি

পি. কে রায়, স্টাফ রিপোর্টারঃ সুস্বাস্থ্য, শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ ও কর্ম স্পৃহা সৃষ্টি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্ররাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গত (১৮ জানুয়ারি)চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪.৩০ ঘটিকায় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব জিয়াউল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ফজলে এলাহীর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ কে এম শরীফুল হক, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব লায়লা বানু, চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দীন সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী প্রমুখ।

এদিন বিভিন্ন ইভেন্টেস মিলিয়ে চ্যাম্পিয়ান ও রানার্স আপসহ ৪০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারী ২০২৪খ্রিঃ প্রতিটি ইভেন্টেস এর চ্যাম্পিয়ান ও রানার্সআপ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ কে এম শরীফুল হক বলেন, “চিরিরবন্দর উপজেলা শিক্ষা নগরীর যে উপাধিটা আমরা পেঁয়েছি এটার আরও ব্যাপ্তি ঘটাতে চাই চিরিরবন্দরকে আমরা ক্রীড়া নগরী করতে চাই, উন্নত বিশ্বের সাথে খাপ খাইয়ে শিক্ষাথীদের প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত খোলোয়াড় তৈরীরও আহ্বান জানান তিনি।

প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা। আজ পরাজিত হলেও এ পরাজেয়র মধ্যেই জয় নিহিত আছে। এ পথ ধরেই একদিন জয় নিশ্চিত হবে।

খেলধুলার মাধ্যমে শারিরীক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপক উন্নতি ঘটে উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব লায়লা বানু বলেন, “খেলাধুলা একে অপরের সাথে মিলেমিশে কাজ করার মানসিকতা, আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তাছাড়া খেলাধুলা এক ধরনের বিনোদন, যা শিক্ষার্থীদের মন ভালো রাখার বিশেষ উপায়। ফলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ায়”। শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনযোগী হওয়ারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য যে, ছোট বালক ১০০ মিটার দৌড় প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেছে মোঃ রাগিব তানভির মাহি, ৭ম শ্রেণি আইডিয়াল রেসিডেন্সিয়ল মডেল স্কুল। ২য় স্থান অধিকার করেছে মোঃ নাঈমুল ইসলাম নাঈম, ৮ম শ্রেণি নবীপুর উচ্চ বিদ্যালয়।
ছোট বালক ২০০ মিটার দৌড় প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেছে মোঃ আল মাহমুদ মুক্তা, ৬ষ্ঠ শ্রেণি হাসিমপুর উচ্চ বিদ্যালয়। ২য় স্থান অধিকার করেছে মোঃ নাঈমুল ইসলাম নাঈম, ৮ম শ্রেণি নবীপুর উচ্চ বিদ্যালয়। ছোট বালক দীর্ঘ লম্ফ ১ম স্থান অধিকার করেছে মোঃ নাঈমুল ইসলাম নাঈম, ৮ম শ্রেণি নবীপুর উচ্চ বিদ্যালয়। ২য় স্থান অধিকার করেছে হারুনর রশিদ বেলাল ৮ম শ্রেণি সুখিপীর উচ্চ বিদ্যালয়।
ছোট বালক উচ্চ লম্ফ ১ম স্থান অধিকার করেছে হারুনর রশিদ বেলাল ৮ম শ্রেণি সুখিপীর উচ্চ বিদ্যালয়। ২য় স্থান অধিকার করেছে মোঃ নাঈমুল ইসলাম নাঈম, ৮ম শ্রেণি নবীপুর উচ্চ বিদ্যালয়।
ছোট বালক দড়ি লাফ ১ম স্থান অধিকার করেছে মোঃ নাঈমুল ইসলাম নাঈম, ৮ম শ্রেণি নবীপুর উচ্চ বিদ্যালয়।

২য় স্থান অধিকার করেছে মোঃ আরমান ইসলাম ৭ম শ্রেণি বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়।মধ্যম বালক ১০০ মিটার দৌড় প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেছে মোঃ রফিকুল ইসলাম, ৭ম শ্রেণি হাসিমপুর উচ্চ বিদ্যালয়। ২য় স্থান অধিকার করেছে তামিম ইসলাম, ৮ম শ্রেণি আমেনা বাকী রেসিডেন্সিয়ল মডেল স্কুল এন্ড কলেজ।

এছাড়াও ভলিবল বালক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয়েছে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, রানার আপ হয়েছে আইডিয়াল রেসিডেন্সিয়ল মডেল স্কুল। ভলিবল বালিকা প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয়েছে একাইটিস রেসিডেন্সিয়ল মডেল স্কুল, রানার আপ হয়েছে আমেনা বাকী রেসিডেন্সিয়ল মডেল স্কুল এন্ড কলেজ। ক্রিকেট বালক চ্যাম্পিয়ান হয়েছে আমেনা বাকী রেসিডেন্সিয়ল মডেল স্কুল এন্ড কলেজ, রানার আপ হয়েছ আইডিয়াল রেসিডেন্সিয়ল মডেল স্কুল। বেটমিন্টন বালক দৈত চ্যাম্পিয়ান হয়েছে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, রানার আপ হয়েছ মেহের হোসেন রেসিডেন্সিয়ল মডেল স্কুল। বেটমিন্টন বালক একক প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেছে মেজবাহুল লিপ্টন, দারুল ফালাহ্ দাখিল মাদ্রাসা, ২য় স্থান অধিকার করেছে রাহুল চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষা শিক্ষক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 11 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 13 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 17 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক