admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ
পিকে রায়,স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি চলে আসায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে।শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশার কারণে নিম্ন আয়ের খেঁটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।
এছাড়া শীতের প্রকোপে সাধারণ মানুষ কাবু হয়ে পড়েছে। গত কয়েকদিন থেকে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের তাপমাত্রা কমতে শুরু করেছে। সারাদিন সূর্যের মুখ দেখা যাচ্ছে না। সেই সাথে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি। মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। স্বাভাবিকের চেয়ে বেশি ঘনকুয়াশা পড়ছে।শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রার কাছাকাছি চলে আসায় এই অঞ্চলে তীব্র শীত ও হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এ ধরনের আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তর।
কোথাও কোথাও ঘন কুয়াশায় প্রায় সারাদিন সূর্যের আলো দেখা যায়নি। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকলেও কেনাবেঁচা ছিল একেবারে কম। কুয়াশার কারণে রাস্তায় যানবাহনের চলাচলও ছিল সীমিত।
শীতের কারণে দিনমজুর শ্রেণির মানুষ কাজের অভাবে বেকায়দায় ছিলেন।এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকলে ঘরে ঘরে রোগবালাই বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।