admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলবাড়ী আবেদীয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ফুলবাড়ী আবেদীয়া দাখিল মাদ্রাসার ২০২৪ ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠান ১ ফেব্রুয়ারী সকাল ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । শুরুতেই পবিত্র কোরান তেলাওয়াত করেন নবম শ্রেণীর ছাত্র শান্ত ইসলাম।
ফুলবাড়ী আবেদীয়া দাখিল মাদ্রাসার সুপার কাজী আমজাদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি, সফিয়ার রহমান (রব্বানী) সভাপতি ফুলবাড়ী আবেদীয়া দাখিল মাদ্রাসা, এমদাদুল হক মিলন সভাপতি, ফুলবাড়ী প্রেসক্লাব ও সদস্য ম্যানেজিং কমিটি ফুলবাড়ী আবেদীয়া দাখিল মাদ্রাসা ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসার সকল শিক্ষক- শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীগন প্রমূখ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||