admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০১৯ ৯:১৩ পূর্বাহ্ণ
আগামী রবিবার শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ক্রীড়াযজ্ঞের আসর এসএ গেমস। প্রতিযোগিতায় অংশ নেবে সাত দেশের অসংখ্য ক্রীড়াবিদ। প্রতিযোগিতায় অংশ নিতে ইতোমধ্যে নেপালে পৌঁছে গেছে বাংলাদেশের বিভিন্ন ডিসিপ্লিনারির ক্রীড়াবিদরা। বাংলাদেশের নারী দলও সেখানে আছে। রোববার সকালে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলেরও। কিন্তু নেপালযাত্রায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিনিধিত্ব কারা করবেন তা নিয়ে ধোঁয়াশার শেষ ছিল না। অবশেষ শুক্রবার রাতে এসএ গেমসের দল ঘোষণা করেছেন বিসিবির নির্বাচকরা।
ঘোষিত দলে রাখা হয়েছে সৌম্য সরকারকে। গেমসের নিয়ম অনুসারে অনূর্ধ্ব-২৩ এর বেশি সর্বোচ্চ তিনজন দলে রাখা যাবে। সেই হিসেবে সৌম্যকে নেপালে পাঠাচ্ছেন নির্বাচকরা। আসরে স্বর্ণ জয়ই লক্ষ্য বাংলাদেশ দলের। দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত।অনেকটা ইমার্জিং টিমস এশিয়া কাপের দলটাই ঘোষণা করেছেন নির্বাচকরা। দলে পরিবর্তন আনা দুটি পরিবর্তন। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও পেসার আবু হায়দার রনির। দলে ডাকা হয়েছে সাইফ হাসান ও মানিক খানকে। এসএ গেমসের ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নেবে বাংলাদেশ। আগামী রোববার স্বাগতিক নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে স্বপ্নযাত্রা শুরু করবেন নাজমুলরা। রবিন লিগ রাউন্ডের চারটি ম্যাচ খেলবেন তারা।
এসএ গেমসে বাংলাদেশ ক্রিকেট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, ইয়াসির আলি চৌধুরী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, সাইফ হাসান, সৌম্য সরকার, তানভির ইসলাম, হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, মানিক খান, মেহেদি হাসান।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||