সোহরাব আলী || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তাজুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি সোহরাব আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সবুজ,ওলামা দলের যুগ্ন আহবায়ক মাওলানা আরশাদ আলী সহ উপজেলা সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল স্তরের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা সহ তার রোগ মুক্তি কামনাসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও গত আগস্টে/২৪ আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন, তেঁতুলিয়া সদর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ ওমর ফারুক।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||