হোম
অর্থনীতি

তেঁতুলিয়ায় আমনের রেকর্ড পরিমাণ ফলন, কৃষকের মুখে হাসি, পিঠা উৎসবের আনন্দ

সোহরাব আলী || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালি ধানে ঢেকে গেছে মাঠের পর মাঠ, বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা ধানের মিষ্টি সুগন্ধ। হাসি ফুটেছে কৃষকের মুখে।

তেঁতুলিয়ায় উপজেলার তিনদিক জুড়ে সীমান্তবর্তী কৃষিনির্ভর এই অঞ্চলে ২০১১ সালের জনসংখ্যা অনুযায়ী প্রায় ১ লাখ ২৫ হাজার ৪৫৪ জন মানুষের বসবাস। মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় ৩৬ হাজার ১৬২ একর। ধান, পাট, আখ, চা ও পাথর এখানে প্রধান অর্থকরী ফসল। এছাড়া বনভূমির আয়তন প্রায় ৭৬ হাজার ৬৬৫ একর।

চলতি আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় তেতুলিয়ার মাঠজুড়ে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ মৌসুমে মোট ১৩ হাজার ৯২৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে স্থানীয় উফশী, হাইব্রিড ও সুগন্ধি জাতের ধান চাষ করা হয়েছে।
ইতোমধ্যে কোথাও কোথাও ধান কাটা ও মাড়াই শুরু হয়ে গেছে। গ্রামীণ জনপদে পিঠা উৎসবও শুরু হয়েছে। কৃষকরা ধানের নারা গোখাদ্য হিসেবেও বিক্রি করছেন। আগাম জাতের ধান পুরোদমে কাটা-মাড়াই চলছে, আর বাকি ক্ষেতের ধানও ৮-১০ দিনের মধ্যে ঘরে তোলার অপেক্ষায়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন জানান, “এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানে বাম্পার ফলন হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের সচেতন করা হয়েছে যাতে পোকা-মাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষা করা যায়। এখন পর্যন্ত শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

এদিকে উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, চলতি মৌসুমে প্রান্তিক কৃষকরা উফশী ও হাইব্রিড জাতের ধান চাষে ঝুঁকছেন। এতে ফলন অনেক ভালো এসেছে। তেঁতুলিয়ার তিরনই ইউনিয়নের ডেমগছ ও পিঠাখাওয়া গ্রামের কৃষক মো. হাফিজুল ইসলাম ও মো. তোতা মিয়া জানান, তারা দুই বিঘা ও ৫০ শতক জমিতে আমন ধানের আবাদ করেছেন।

প্রতি বিঘায় গড়ে ৩০ মণ করে ধান পেয়েছেন। তাদের মতে, “এমন ফলন গত কয়েক বছরে দেখা যায়নি।
উপজেলার কৃষকরা এখন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। মাঠজুড়ে চলছে হাসি-খুশির আমেজ, আর বাতাসে ভাসছে পাকা ধানের মিষ্টি সুবাস।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 9 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 11 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 14 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক