admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ
মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে এসএসসি ৮৯ ও এইচএসসি ৯১ ব্যাচের (হৃদয়ে ৮৯) বন্ধুদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৫ ফেব্রুয়ারি সকালে উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস গ্রামে মা আবেদা মৎস্য হ্যাচারীতে এই মিলন মেলায় জেলা ও উপজেলা ২ শতাধীক বন্ধু, বান্ধবী ও তাদের পরিবারবর্গ অংশ গ্রহন করেন। সকাল ১০ থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসুচির মধ্য দিয়ে শেষ হয় পারিবারিক মিলন মেলা। এরমধ্যে প্রথমে সকলের সাথে পরিচিতি পর্ব, আলোচনা সভা, খেলাধুলা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।সংগীত শিল্পী হিসাবে গান পরিবেশন করেন.
নীলফামারী জেলার বিশিষ্ট আইজীবি এ্যাড.আবু মোহাম্মদ সোয়েম, সাবেক খেলোয়ার সন্তোষ রায়, মামুনুর রশিদ সামুন, ডোমার উপজেলার শিল্পী আশা, স্মৃতি, শিমু, মানিক, তুর্য, কালাম, টুটুল, আলমগীর,লাকী, রুবেল, শিমুল, দেলু, রতন, মোর্শেদ, খালিদ, বিপুসহ আরও অনেকেই।সকলে তাদের নিজ নিজ অনুভুতি ব্যক্ত করেন। দীর্ঘদিন পরে হলেও পরিবার সহ স্কুল ও কলেজের বন্ধুরা একত্রিত হতে পেরে সকলে আনন্দ মুখর পরিবেশে মেতে উঠে।
বন্ধুত্বের বন্ধন স্মৃতি করে রাখতে প্রতি বছর এই দিনে পরিবারিক মিলন মেলা মাধ্যমে সকল বন্ধুদের সাথে সু-সর্ম্পক দীর্ঘস্থায়ী হবে বলে আশা ব্যক্ত করেন ৮৯/৯১ ব্যাচের বন্ধুরা।