হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁয়ের সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্ভোধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁয়ের সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ২য় ও ৩য় তলা ভবনের ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের উদ্ভোধন। ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, আমি বিশ্বাস করি যদি কোভিড ১৯ না হতো, ইউক্রেন রাশিয়া যুদ্ধ না হতো, তাহলে এবারেই ৫০ টি স্কুলে আরও নতুন বিল্ডিং করা যেত। তবে সেগুলোও হবে, কারন বিল্ডিংয়ে যে সকল উপকরণ লাগে, যেমন রড, পাথর, সিমেন্ট প্রত্যেকটি জিনিসের দাম বেশি।

তিনি ২৫ জুলাই মঙ্গলবার বিকেলে পৌর শহরের মুন্সি জমিদারের দানকৃত সি,এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন,পুরো ঠাকুরগাঁও জেলায় প্রায় ২১০ টি স্কুল আছে। মাদ্রাসা আছে। সবগুলো মিলে আমাদের কাজ করতে হয়। আজকে ৩৫টির মত ভবন উদ্বোধন করেছি। এতে করে শিক্ষার্থীদের পড়াশুনার যে সুবিধা হয়েছে। তারা আলাদা একটা পরিবেশে পড়াশুনা করতে পারছে। আমরা উন্নয়নের ধারা অব্যাহত রেখে চলছি। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের দেশ উন্নয়নশীল হয়েছে। ২০২৫ সাল পর্যন্ত এর পরবর্তী সময়ে আমরা উন্নত দেশে পরিনত হতে সক্ষম হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে ভাল ফলাফল করতে হবে।

ভালভাবে লেখাপড়া করলে, ভাল শিক্ষক হতে পারবে, ভাল চাকুরীজীবী হতে পারবে। আমরা এদেশটাকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তৈরী করতে চাচ্ছি। আর এটা করতে চাইলে আমাদের প্রত্যেকটা মানুষকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, বাঙালীদের মেধা বেশি, তারা সব পারে। আমাদের শহরে অনেক স্কুল রেয়েছে। তবে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে হবে। আমরা আপনাদের সবক। আমরা নিরলসভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। যারা অভিভাবক আছেন তাদের অনুরোধ করবো, আপনার সন্তানেরা ঠিকমত বিদ্যালয়ে যাচ্ছে কিনা সেই দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ একটা আধুনিক বাংলাদেশে রুপান্তর করার লক্ষ্যে আমাদের মেয়েদের সঠিকপথে গিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যায়, নিজেরাই শক্তিশালী হয়।

সকল শিক্ষার্থীদের দেশটাকে উন্নত করতে এগিয়ে আসতে হবে। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি এবং সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, মোশারুল ইসলাম সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁ প্রমুখ। ৮০ লাখ টাকা ব্যয়ে সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ২য় ও ৩য় তলা ভবনের কাজটি বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 18 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 19 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 23 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক