মনসুর আহাম্মেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
সুজনের উদ্যোগে ঠাকিরগাঁও –৩ আসনের এমপি প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান সুজন—সুশাসনের জন্য নাগরিক, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে –৩ আসনের এমপি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে “জনগণের মুখোমুখি” শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।এ আয়োজনে ঠাকুরগাঁও –৩ আসনের সংসদ সদস্য প্রার্থীরা সরাসরি জনগণের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান, পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরবেন। পাশাপাশি সাধারণ জনগণ প্রার্থীদের কাছে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন স্থানীয় বৃদ্ধ যুবসমাজ ও নানান পেশার সাধারণ মানুষ । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-৩ আসনের (পীরগঞ্জ-রাণীশংকৈল) ১০ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থী এক মঞ্চে হাতে হাত রেখে স্থানীয় ভোটারদের মুখোমুখি হয়েছে।
২৯ জানুয়ারি দিনব্যাপী সুজন সুশাসনের জন্য নাগরিক পীরগঞ্জ কমিটির আয়োজনে মিনি স্টেডিয়ামে এক মঞ্চে আসেন তারা। জনতার মুখোমুখি অনুষ্ঠানে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দীন আহাম্মেদ, গণঅধিকার পরিষদের প্রার্থী মামুনুর রশিদ, ইসলামি আন্দোলনের প্রার্থী আল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী কমলা কান্ত রায়, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এসএম খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আশা মণি অংশ নেন।
আয়োজকরা জানান, গণতান্ত্রিক চর্চা জোরদার করা, সুশাসন প্রতিষ্ঠা এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।