গোলাম রব্বানী, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ০৬ জন বাংলাদেশী ও ২টি মোটরসাইকেল আটক করেছেন বিজিবি । শুক্রবার (২০ ফেব্রুয়ারী) আনুমানিক সকাল ০৬:১০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৫০ বিজিবি’র কাঁঠালডাঙ্গী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭০/১ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপলডাঙ্গী নামক স্থানে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসার সময় ০৬ জন বাংলাদেশী নাগরিক ১টি টিভিএস মোটরসাইকেল ও ১টি সিটি বাজাজ মোটরসাইকেলসহ কাঁঠালডাঙ্গীর টহলদল হাতে-নাতে আটক করেন।
আটককৃতরা হলেনঃ
১। মো. মোখলেছুর (২১), পিতা: মো. সাহাজাদ আলী, সাং:ভরনিয়ারহাট, থানা: রানীশংকৈল,জেলা: ঠাকুরগাঁও।
২। মো. রুবেল (২৮) পিতা: মো. আব্দুল মমিন,সাং- ভান্ডারা,থানা: রানীশংকৈল,জেলা: ঠাকুরগাঁও
৩। মো. মনসুর রহমান (১৮) পিতা: মো. সাহাজাদ আলী, সাং:ভরনিয়া হাট,থানা:রানীশংকৈল, জেলা: ঠাকুরগাঁও।
৪। মো. ইমরান (২৩) পিতা: নবী হোসেন
সাং মারাধার, থানা: হরিপুর, জেলা: ঠাকুরগাঁও।
৫। মো. আমিনুল(১৮)পিতা: মো. নজরুল
সাং-রাঘবপুর, থানা: রানীশংকৈল, জেলা: ঠাকুরগাঁও।
৬। মো রুবেল(২৬) পিতা: মো. আইস উদ্দিন
সাং-পশ্চিম আটঘরিয়া থানা: হরিপুর, জেলা: ঠাকুরগাঁও।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি তদন্ত শরিফুল ইসলাম।