হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে ১৫ জন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

সোহরাওয়ার্দী খোকন, স্টাফ রিপোর্টার: এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সাফল্যের সাথে ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটি থেকে এ বছর মোট ১৫ জন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, চলতি বছর ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩৫০ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পান ১৫১ জন। এর মধ্যে এবার ১৫ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন- খুশি আক্তার (ঢাকা মেডিকেল কলেজ), মো. সিয়াম (ময়মনসিংহ মেডিকেল কলেজ), মো. মাহমুদুল হাসান (ময়মনসিংহ মেডিকেল কলেজ), মো. মাশরাফী (সিলেট মেডিকেল কলেজ), মোছা. মাইসার (রাজশাহী মেডিকেল কলেজ), উৎপল রায় (যশোর মেডিকেল কলেজ), মোছা. মিতু আক্তার (রংপুর মেডিকেল কলেজ), উম্মে রুবাইয়া (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ), প্রাপ্তি (কুষ্টিয়া মেডিকেল কলেজ), নুপুর (রাজশাহী মেডিকেল কলেজ), শিমু (বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ), মমতাজ আক্তার (রংপুর মেডিকেল কলেজ), মনা (কুষ্টিয়া মেডিকেল কলেজ), মিরাজ চৌধুরী (সিলেট মেডিকেল কলেজ) এবং সুরফা (আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী)।

উম্মে রুবাইয়া বলেন, আমাদের কলেজের অধ্যক্ষের সঠিক নির্দেশনায় আমাদের স্যাররা নিয়মিত ক্লাস নিতেন এবং ক্লাসেই বিভিন্ন ধরনের কুইজের ব্যবস্থা করতেন। যার ফলে আমাদের যে শিক্ষার মান সেটা অনেক ভালো ছিল। সেজন্য আমাদের কলেজ থেকে এবার ১৫ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এই চান্স পাওয়ার পেছনে আমাদের শিক্ষক, মা-বাবাসহ সবারই অবদান রয়েছে।

বগুড়ায় মেডিকেলে চান্স পেলেন এক মায়ের তিন সন্তান মিরাজ চৌধুরী বলেন, আমাদের কলেজের প্রথম বর্ষ থেকেই ভালো করে পড়াত। শিক্ষকরা মূল বই বেশি করে পড়াতেন। যার জন্য আমাদের মেডিকেলে পরীক্ষা দেওয়াটা অনেক সহজ হয়েছে।

কলেজটি থেকে প্রতি বছর উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু মেডিকেল কলেজ নয় রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পান। এবার রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

ঠাকুরগাঁও সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবীর বলেন, ১৫ জন শিক্ষার্থী ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। আর এটা সম্ভব হয়েছে আমাদের অধ্যক্ষ মহোদয়ের বিশেষ দিকনির্দেশনায়। তিনি ৩০ জনের গ্রুপ করে যত্নসহকারে পড়াতেন। এ ছাড়া আমরা (শিক্ষক) যারা রয়েছি তারা শিক্ষার্থীদের বিভিন্নভাবে দিকনির্দেশা দিয়েছি।

ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল জলিল বলেন, ঠাকুরগাঁও সরকারি কলেজ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বরাবরই এই কলেজের শিক্ষার্থীরা ভালো ফল করেন। বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখেন। সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে এ বছর আমাদের কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থী মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এ সফলতা অর্জন সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও সরকারি কলেজটি উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। বেসরকারিভাবে কলেজটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮০ সালের ১ মার্চ সরকারিকরণ হয়। এখানে ১৯৬২ সালে উচ্চ মাধ্যমিক ও ১৯৬৩ সালে পূর্ণাঙ্গ ডিগ্রি পাস কোর্স চালু হয়। এই কলেজে উচ্চ মাধ্যমিক মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং ডিগ্রি পাস (বিএ/বিএসএস/বিএসসি ও বিবিএস) কোর্সসহ ১৯৯৭-১৯৯৮ শিক্ষাবর্ষে ৪টি (অর্থনীতি, গণিত, হিসাববিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান), ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষে ছয়টি (বাংলা, ইংরেজি, ব্যবস্থাপনা, ইসলামের ইতিহাস, উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিজ্ঞান), ২০১০-২০১১ শিক্ষাবর্ষে দুইটি (ইতিহাস ও দর্শন) এবং ২০১১-২০১২ শিক্ষাবর্ষে দুইটি (পদার্থবিজ্ঞান ও রসায়ন)-সহ মোট ১৪টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। বিভিন্ন পর্যায়ে বর্তমানে কলেজটিতে ১২ হাজার ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 14 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 16 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 19 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 20 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক