admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ
নাগরিক ভাবনা” অ্যাডভোকেট আবু মহী উদ্দীনঃ আমাদের জেলা সদরে অনেক বিষয় চুপিসারে পার হয়ে যায়। ২৮ ফেব্রæয়ারি ছিল ডায়াবেটিক সচেতনতা দিবস। ডায়াবেটিস এমন একটা বিষয়, যা দু এক দিনের নয়, সারা জীবনের ব্যপার। রোগিদেরই দ্বায়িত্ব, নিজেদের চিকিৎসা নিজেদেরই করতে হবে। এই বিষয়টা আমরা আম জনতা না বুঝলেও ঠাকুরগাঁও ডাযাবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ ভালো বোঝেন। সে করণেই তারা তেমন কোন প্রোগ্রাম রাখেনা।
আন্তর্জাতিক ডায়াবেটিক সচেতনতাই হোক বা দেশের জন্য ডায়াবেটিক সচেতনতা দিবসই হোকনা কেন। তারা হাসপাতালের কয়েকজন কর্মচারী নিয়ে র্য পোজ দিয়ে দু একটা ছবি তোলা, ফেসবুকে দেওয়া আর ১৫/২০ মিনিট বিনা মুল্যে ষ্ট্রিপ দিয়ে ডায়াবেটিকস পরীক্ষা করা, এরপর তৃপ্তির ঢেকুর তোলা। ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের পারঙ্গমতা সম্পর্কে কম লেখালেখি হয়নি। তবে তারা জানেন এই সব লেখালেখিতে অনেকেই সাংবাদিক বা সাহিত্যিক হওয়ার জন্য হাত মসক করতে পারে , তবে কোন সমস্যা হবেনা।
আগে এটা ডায়াবেটিক হাসপাতাল ছিল, পরে এটা স্বাস্থ্য সেবা হাসপাতাল হলো, বিদেশী অনুদান আসলো , তখন কর্মচারীর থেকে কর্মকর্তার সংখ্যা বেড়ে গেল। কর্মকর্তা কর্মচারীদের গা চিকচিক করতে শুরু করলো। বিদেশী অনুদান বন্ধ হওয়ার পর প্রতিষ্ঠানটি দারুন অর্থকষ্টে পড়েছে। বিদেশী অনুদান বন্ধ হলে এটা কিভাবে চলবে এ বিষয়টা বিবেচনায় এলোনা। দীর্ঘদিন কমিটির জটিলতা ছিল। সম্প্রতি চুপ চুপ করে কমিটি হয়েছে। মন্দের ভালো আমরা আশা করেছিলাম কিছু একটা হবে। এই হাসপাতালটা ভালো চলা মানে ডায়াবেটিক রোগীদের প্রয়োজনীয় সেবা প্রাপ্তি।
প্রয়োজনীয় সেবা প্রাপ্তি মানে অসহায় মানুষদের বেঁচে থাকার প্রত্যাশা বৃদ্ধি। কিন্তু যথা পুর্বং তথা পরং। আশে পাশের জেলা গুলির ডায়াবেটিক হাসপাতালগুলো সমৃদ্ধ হচ্ছে। আর আমাদের হাসপাতালটি বিভিন্ন জটিলতায় ধুকছে। কর্মচারীরা বেতন পায়না এর পরেও তারা হাসপাতালে কাজ করছে। এদের সংসার ভালভাবে না হলেও সাদামাটা ভাবে চলে এ বিষয়ওতো বিবেচনা করা দরকার। বুঝতে হবে হাসপাতাল ভালো চালাতে কর্মচারীদের ভালো রাখতে হবে। আমাদের মেধাতে যা কুলায়, সে টুকু পরামর্শ দেওয়া ছাড়াতো আর কিছু করণীয় নাই। অনেকে ভালো ভালো পরামর্ম দিতে পারবেন। পরামর্শ শুধু দিলেতো হবেনা, তা নিতেও হবে। কর্তৃপক্ষের কাছে নিবেদন আমাদের হতাশা কাটানোর ব্যবস্থা করা হোক।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||