admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২০ ৬:৫৯ অপরাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে সাহাদুল (৪৮) নামে দেশীয় মদ পান করে বৃদ্ধ মা কে মারধরের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।২১ মার্চ শনিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় এই সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন।
মাদকসেবী সাহাদুল ওই গ্রামের মৃত মোহাম্মদ হেদায়েত উল্লাহর ছেলে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন জানান, সাহাদুল দেশীয় বাংলামদ পান করে নিজ বাসায় মাতলামি করছিলো এবং তার বয়স্ক মা কে মারধর করছিলো । এসময় প্রতিবেশিরা এঘটনা দেখতে পেয়ে মুঠোফোনে বিষয়টি অবগত করেন। পরে ভ্রাম্যমান আদালতের টিম সহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে উপস্থিত গ্রামবাসির মৌখিক অভিযোগের প্রেক্ষিতে মাদকসেবী সাহাদুলকে মাদক সেবন ও বৃদ্ধ মাকে মারধর এবং সমাজের শান্তিপূর্ণ পরিবেশে বিশৃঙ্খলা করার অপরাধে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।