হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়ের বিরুদ্ধে বিভিন্ন স্বেচ্ছারিতার অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছেন ওই ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা। শুক্রবার (১৯ আগস্ট) তারা ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ এনে জেলা প্রশাসক ও নিবার্হী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ করছেন।

অভিযোগে সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায় ওই ইউনিয়নে বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ভিজিএফের খাদ্য বিতরণ ও প্রকল্প বাস্তবায়নের সময় ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য এবং সংরক্ষিত আসনের ৩ নারী সদস্যকে বাদ দিয়ে নিজেই সবকিছু স্বেচ্ছাচারিতার মাধ্যমে সম্পাদন করে আসছেন। দায়িত্বগ্রহণের পরপরই সাব রেজিষ্ট্রি হতে জমিজমা বিক্রির কমিশন ১% হিসেবে ২ লাখ টাকা বরাদ্দ পেয়ে নলকূপ স্থাপনের প্রকল্প নিলেও আজ পর্যন্ত কোথাও একটি নলকূপ বসানো হয়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

ইউপি সদস্য কার্তিক চন্দ্র, ঈমান আলী বলেন, চেয়ারম্যান ওই টাকার বিষয়ে কোনো কিছু বলতে রাজি হয় না। সেটি তার ব্যক্তিগত দাবি করে মেম্বারদের প্রত্যাখান করে আসছেন। সম্প্রতি ওই ইউনিয়নে এডিবির ২ লাখ টাকা বরাদ্দ পেয়ে চেয়ারম্যান ইউপি সদস্যের না জানিয়ে নিজের পছন্দের লোকজনের মাঝে ৩০টি স্প্রে মেশিন বিতরণ করেন। কাবিখা (টিআর) প্রকল্পের ৪৭ হাজার টাকা বঙ্গবন্ধুর মুর্যালের বাউন্ডারি করার প্রকল্প নিলেও তা বাস্তবায়ন করা হয়নি। সেই বরাদ্দের অর্থ ইউপি চেয়ারম্যান আত্মসাৎ করেন। দরিদ্র লোকজনের মাঝে ১ হাজার ৫০টি টিসিবির কার্ড বরাদ্দ দেওয়া হলেও মালামাল উত্তোলনের সময় উপকারভোগীর কার্ড চেয়ারম্যান তার নিজ হেফাজতে রেখে দেন।

খবর না পাওয়ায়, যারা মালামাল উত্তোলন করতে পারে না চেয়ারম্যান তাদের বরাদ্দের মালামাল উত্তোলন করে ব্যবসায়ীদের মাঝে বিক্রি করে দেন। এরূপ ৫৫টি প্যাকেজ অন্যত্র বিক্রির সময় ধরা হলেও চেয়ারম্যান বিষয়টি ধামাচাপা দেয়। কর্মসৃজন কর্মসূচির আওতায় সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে ননওয়েজ হিসেবে ৬০ হাজার টাকা বরাদ্দ পেয়ে সন্নাসীপাড়া এলাকায় একটি ইউড্রেন নির্মাণের প্রকল্প নেওয়া হয়। কিন্তু সেখানে পাইপ দিয়ে নামকাওয়াস্তে কাজ সম্পাদন দেখিয়ে সমুদয় অর্থ আত্মসাৎ করেন।

তারা আরও বলেন, এলজিএসপি প্রকল্পের আওতায় বোনাস হিসেবে ওই ইউনিয়নে ২ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। কিন্তু চেয়ারম্যান কোনো ইউপি সদস্যের কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এছাড়া ইউনিয়নের বাসিন্দাদের মাঝে হোল্ডিং নাম্বার বিতরণ করা হয়। হোল্ডিং প্রতি ১ শ টাকা করে আদায় করা হয়। মোট টাকার শতকরা ২০ শতাংশ টাকা ইউপি চেয়ারম্যান হাতিয়ে নেয়। কতটি হোল্ডিং খোলা হয়েছে তার হিসেব নেই ইউপি সচিবের কাছে।

তারা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ঢোলাহাট ইউনিয়নে ১ হাজার ৬৫টি কার্ড রয়েছে। অতিদরিদ্র ও ছিন্নমূল মানুষদের ১০ টাকা কেজি দরে ওএমএস ডিলারের মাধ্যমে চাল দেওয়া হয়। মৃত ও এলাকায় থাকেন না এরকম প্রায় শতাধিক কার্ড পরিবর্তন করা হলেও কোনো ইউপি সদস্যদের ওয়ার্ডে বরাদ্দ দেওয়া হচ্ছে না। ফলে নির্বাচিত ইউপি সদস্যরা স্ব স্ব ওয়ার্ডের বাসিন্দাদের কোনো কাজে ভূমিকা রাখতে পারছেন না। এ অবস্থায় বেশ কিছুদিন ধরে ইউপি সদস্যরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম বর্জন করে আসছেন। তারপরও চেয়ারম্যান অখিল চন্দ্র রায়ের বোধোদয় না হওয়ায় ৯ ইউপি সদস্য ও ৩ নারী সদস্য শুক্রবার (১৯ আগস্ট) জেলা প্রশাসক ও ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 53 minutes আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 7 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক
অপরাধ 7 hours আগে

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে সিভিল সার্জন পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রংপুর 1 day আগে

ফরিদপুরের মধুখালীতে বাথরুমে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার।
খুলনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্বামীর ভিটে হারিয়ে পুকুর পাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে নদীর চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের দাবীতে নৌ ধর্মঘটের ডাক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জের যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা,ড্রেজার মেশিন আটক।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে খাল খননের বর্ধিত টাকা সরকারি কোষাগারে জমা করলেন উপজেলা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক