admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ
মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁও হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে রোজ বৃহস্পতিবার ইং ১১-৮-২০২২ তারিখে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল , অফিসার ইনচার্জ পক্ষে এস আই জাহাঙ্গীর হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, এস, এম,আলমগীর, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহার পারভীন সুমি, মোঃ মনোয়ারুল ইসলাম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, বিজিবির কোম্পানি কমান্ডগণ।
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান, মাদক দ্রব্য, চুরি,বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। বর্তমানে কিছু জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হচ্ছে।
বিজিবি কমান্ডার বলেন, মাদক দ্রব্য চোরাচালান আগের থেকে কিছু বৃদ্ধি পেলেও আমরা টহল জোরদার করেছি, আশানুরূপ ফলাফল প্রত্যাশা করছি।
শোক দিবস পালন করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সঠিকভাবে পালন করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যাক্তিদের যত্নবান হওয়ার প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা। আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।