admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ
হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: ঢাকা ব্যাংকের সৌজন্যে জগন্নাথপুর হাওলাদার হিমাগার প্রাঙ্গণে দু:স্ত ও নিম্ন আয়ের মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে প্রচন্ড শীতের প্রভাবে দরিদ্র মানুষের জীবন মান ব্যাহত।
এরি ধারাবাহিকতায় হাওলাদার হিমাগারের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম এবং উক্ত হিমাগার ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন এর ডিরেক্টর মোঃ গোলাম সারোয়ার রবিন এর মাধ্যমে দুঃস্থ ও নিম্ন আয়ের কিছু সংখ্যক পুরুষ ২০০ ও মহিলা ৩০০ জনের মাঝে ঢাকা ব্যাংকের সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কোল্ড স্টোরেজ এসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা গ্রুপের ডিরেক্টর এবং ঠাকুরগাঁও চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির আগামী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মোঃ আরমান হোসেন সোহেল ও ভাইস প্রেসিডেন্ট পদ প্রার্থী মোঃ বাবলুর রহমান এবং প্রেসিডেন্ট পদপ্রার্থী সামসুজ্জোহা দুলাল ও অন্যান্য ব্যক্তিবর্গ।
উক্ত শীত বস্ত্র পেয়ে অসহায় মানুষেরা অনেক খুশি। তারা বলেন আমরা গরীব মানুষ আমাদের কেউ খোজ নেয় না। সরকারি ভাবে যদিও কিছু আসে তা আমাদের মাঝে আসে না বা পাইনা। 