admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চার শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা ২৩ আগস্ট সকালে সদর উপজেলার দিঘীডাঙী ভাউলারহাট মোড় এলাকায় চার শহীদ পরিবারের মাঝে এক লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়৷
জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকীমের সভাপতির আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলাওয়ার হোসেন সাঈদী। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক বেলাল উদ্দীন আহমেদ, সেক্রেটারি আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদ ও শিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক জাকির হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
আন্দোলনে নিহতদের পরিবারের পাশে থাকা ও আহতদের চিকিৎসা খরচসহ সঙ্গে থাকার আশ্বাস দিয়েছে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আন্দোলন পরবর্তী সহিংসতায় আবু রায়হান, আল মামুন, আবু শাওন ও রকিবুল হাসান রকি শহীদ হন। শহীদদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।