admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ৪ মার্চ শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিয়াম ল্যাবরেটরি স্কুলের আয়োজনে প্রথম অধিবেশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক পত্নী ও ঠাকুরগাঁও মহিলা কল্যাণ কাবের সভানেত্রী জান্নাতুন ফেরদৌসী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা এবং হেল্পডেস্ক শাখা) মো: তারেক হাসান তাহসিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রবাসী কল্যাণ শাখা) পলি রানী দেবসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||