admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখঃ ৪ জুলাই মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ ও প্রশাসনের তত্বাবধানে নবনির্মিত বালিয়াডাঙ্গী উপজেলা শহরের প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় ৪ নেতা ও ৭ বীরশ্রেষ্ঠদের মুর্যাল শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন – ঠাকুরগাঁও ২ আসনের এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, মুর্যালের পরিকল্পনা ও দিক নির্দেশনা প্রদানকারী বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জুলফিকার আলী, বড়বাড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আকরাম আলী।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সকলে বক্তব্য রাখেন । এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ সহ বালিয়াডাঙ্গী উপজেলার আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||