হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্কুলের কক্ষে পাটের গুদাম!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ পাটের গুদাম হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তর প্রধানের কাছে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান। পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, গত ১১ সেপ্টেম্বর তিনি তার ইউনিয়নের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন কালে আমিরপাড়া মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখতে পান, ঐ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষটি পাটের গুদাম হিসেবে ব্যবহার করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী।

পাটের গুদামেই চলছে পাঠদান কার্যক্রম। বিষয়টি তিনি তাৎক্ষণিক পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছেন এবং অভিযোগ করেছেন। তারা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু চার দিন পেরিয়ে গেলেও ১৫ সে বৃহস্পতিবার পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, ঐ প্রধান শিক্ষক বেশ কিছুদিন ধরে স্কুল ঘরে নিজে পাট রেখে ঘরটি পাটের গুদাম হিসেবে ব্যবহার করছেন। খেয়াল খুশিমত চালাচ্ছেন স্কুল। সময়মত স্কুলে আসেন না।

আসলেও কিছুক্ষণ থেকে আবার নিজ কাজে চলে যান।অভিযোগ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মুঠো ফোনে জানান, তিনি স্কুল ঘরে পাট রাখেননি। বৃষ্টির কারণে ঐ এলাকার এক কৃষক পাট রেখেছিলেন। ইউনিয়ন চেয়ারম্যানের সাথে তার বিরোধ থাকায় চেয়ারম্যান স্কুল পরিদর্শনে এসে পাটের ছবি তুলে অভিযোগ করেছেন। ঠিকমত স্কুল না করা বা চলে যাওয়ার অভিযোগ সঠিক নয়। পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম বলেন, ইউনিয়ন চেয়ারম্যান বিষয়টি তাকে মোবাইল ফোনে জানালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চেয়েছিলেন। প্রধান শিক্ষক তাকে জানিয়েছেন, শ্রেণি কক্ষে পাট রাখা বা রাখতে দেওয়া অন্যায়।

দু’ তিন দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শন করে বিভাগীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, চেয়ারম্যান সাহেব তাকে বিষয়টি মোবাইলে জানিয়েছেন। লিখিত অভিযোগ দিতে বলেছি, এখনো পাইনি। পীরগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম বলেন, স্কুল ঘরে পাট রাখার বিষয়টি জিয়া চেয়ারম্যান তাকেও অবহিত করেছেন। তিনি বিষয়টি দেখার জন্য শিক্ষা অফিসারকে বলেছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 35 minutes আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 57 minutes আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 16 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 16 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 17 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 18 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক