হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে পশুর হাট গুলিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ-চৌধুরি হাটে ১৪৪ ধারা জারি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জুলাই, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা সহ জেলার বিভিন্ন পশুর হাট গুলিতে আদায়ের অভিযোগ উঠেছে অতিরিক্ত টাকা । আর এতেই হাট গুলি থেকে গরু ছাগল না কিনে বাড়ি বাড়ি গিয়ে গরু ছাগল ক্রয় করতে আগ্রহী হয়ে উঠছেন ক্রেতারা। অপরদিকে ন্যায্য দামে বিক্রি করতে পেরে খুশি থাকছেন বিক্রেতা ও খামারিরা। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার পশুর বড় হাট গুলির মধ্যে খোচাবাড়ি হাট, চৌধুরী হাট, গড়েয়া হাট, সেনুয়া, শীবগঞ্জ সহ ফাড়াবাড়ি হাট অন্যতম। অভিযোগের সত্যতা মেলে এ হাট গুলিতে গিয়ে।

গড়েয়া হাটে চন্ডিপুর গ্রাম থেকে গরু কিনতে এসেছেন মইনুল ইসলাম নামের এক ক্রেতা। অনেক ঘোরাঘুরি ও দামাদামি করে পরে খালি হাতেই ফেরেন বাসায়। এ সময় মইনুল জানান, হাটে গরুর দাম নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু খাজনা/ বাড়তি টাকা নিয়ে ভালোই সমস্যা হচ্ছে। গরু প্রতি সরকারি রেট ২৩০ টাকা নির্ধারিত থাকলেও এখানে আদায় করা হচ্ছে ৫০০ টাকা। গরু প্রতি ২৭০ টাকা বেশি আদায় করা হচ্ছে, যা হাটের ছাড় পত্রে উল্লেখ করা হচ্ছে না। এ অনিয়মের বিষয়ে জানতে চাইলে ছাড় পত্র লেখক কোনো সদুত্তর দিতে পারেননি জানান তিনি।

চৌধুরী হাটে ছাগল কিনতে আসা জুয়েল নামের আরেক ক্রেতা জানান, হাট গুলিতে ছাগলের ক্ষেত্রেও একইভাবে বেশি টাকা নেওয়া হচ্ছে। ছাগলের জন্য ৯০ টাকা খাজনা নির্ধারত থাকলেও প্রতিটি ছাগলের জন্য নেওয়া হচ্ছে ১৫০ থেকে ২শ টাকা। অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে হাটের ইজারাদারদের সাথে কথা বললে, অনেকে সদুত্তর দিতে পারেননি আবার অনেকেই পাশ কাটিয়ে যান। আবার অনেকেই বলেছেন হাটের ইজারা নিতে আমাদেরও প্রয়োজনের বাহিরে অনেক টাকা খরচ করতে হয়। বাড়তি টাকাটা এভাবেই তুলে পুষিয়ে নিতে হয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, হাটে সরকার নির্ধারিত মূল্যেই খাজনা আদায় করতে হবে। অতিরিক্ত আদায়ের কোনো সুযোগ নেই। শীঘ্রই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে ঠাকুরগাঁও সালান্দর এলাকার চৌধুরীহাট পশুর হাটে ১৪৪ ধারার নোটিশ টাঙিয়ে দিয়েছেন প্রশাসন। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্য (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। চৌধুরীহাট পশুর হাটের বিষয়ে অভিযোগ দায়ের করা গোলাম মাওলা চৌধুরী জানান, গরু ছাগলের হাটটি যে জায়গায় বসে সেটির পরিমান ২ একর এক শতাংশ এবং সে জায়গাটি পুরোপুরি আমার ব্যাক্তি মালিকানায়।

ইতোপূর্বে আমি এ হাট থেকে একটি টাকাও নিতামনা। এ হাটটির ব্যাপারে মাইকিং করেছিলো সাবেক মেম্বার মিজানুর এবং চেয়ারম্যান মুকুট চৌধুরীর বড় ভাই। তারা আমার জায়গায় পশুর হাট বসাতে তো আমার অনুমতি নিতে হবে। আমি এ ব্যপারে গত মাসের ২৯ তারিখে একটি অভিযোগ দায়ের করি ম্যাজিস্ট্রেট আদালতে। গতকাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এর শুনানি করে এবং হাটটিতে ১৪৪ ধারা জারির আদেশ দেন। পরবর্তীতে সদর থানার ওসি গিয়ে আদেশ নোটিশ টাঙিয়ে দিয়ে আসেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সাভারে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ,বিজিবি মোতায়েন।
ঢাকা 8 hours আগে

পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ।
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের বিরলে এক ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আটক।
আইন-বিচার 1 day আগে

সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

আইন-বিচার 2 days আগে

বগুড়ার তিন এলএসডিতে অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ে ধর্ষণের পর তরুণী হত্যা,আদালতের রায়ে রিফাতের ফাঁসি আদেশ।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জের তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন
আইন-বিচার 2 days আগে

পোশাক তৈরী শ্রমিকদের দাবীতে উত্তপ্ত সাভার -আশুলিয়া শিল্পাঞ্চল।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা.জাহিদ।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক