হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে ক্লাস ছেড়ে কোচিংয়ে ঝুঁকছেন শিক্ষার্থীরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী, রানীশংকৈল, হরিপুর, ঠাকুরগাঁও সদর, স্কুল-কলেজের প্রায় সব শিক্ষার্থীই এখন ক্লাস ছেড়ে কোচিংয়ের দিকে ঝুঁকছেন। বিশেষ করে যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে তারা সব সাবজেক্টেরই আলাদা কোচিং করছে। কোচিংয়ের সময়সূচির সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেক শিক্ষার্থীই স্কুল-কলেজে যাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি দিন দিন কমছে। এ নিয়ে শিক্ষাবিদরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ ধারা চলমান থাকলে দেশের শিক্ষাব্যবস্থা খুব শিগগিরই ভেঙে পড়বে। শিক্ষার্থীরা স্কুল-কলেজ ও পাবলিক পরীক্ষায় ভালো ফল করলেও মেধার বিকাশের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

তাদের নৈতিকতা ও আচার-আচরণে ভয়াবহ নেতিবাচক পরিবর্তনের আশঙ্কা রয়েছে। তারা বলছেন, একজন শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তকের পাশাপাশি সাধারণ জীবনযাপনের সার্বিক শিক্ষায় উপযুক্ত হয়ে গড়ে ওঠে। তারা ক্লাস ছেড়ে কোচিংনির্ভর হয়ে পড়লে পরিস্থিতি হিতে বিপরীত হয়ে দাঁড়াবে।

শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, বেশকিছু শিক্ষার্থী শুধু শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাগুলোতে অংশ নিচ্ছে। অথচ কোচিং সেন্টারে নিয়মিত ক্লাস করছে। শিক্ষার্থীদের উপস্থিতির উদ্বেগজনক চিত্রে উৎকণ্ঠিত। অনেক স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছে। এরই ধারাবাহিকতায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে চিঠি দিয়েছে। ক্লাসে নিয়মিত অনুপস্থিত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে হুঁশিয়ার করা হয়েছে। এদিকে এ নিয়েও শিক্ষার্থী ও অভিভাবক মহলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার মান উন্নয়নে নজর না দিয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য তাগিদ দেওয়া হলেও কোন কাজ হচ্ছেনা। এতে ভালো ফল পাওয়ার সম্ভাবনাও অনেকটাই ক্ষীণ। কোচিং সেন্টার বন্ধে সরকার তৎপর না হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার মান কীভাবে বাড়ানো যায় শিক্ষা মন্ত্রণালয়ের সে ব্যাপারে সক্রিয় হওয়া জরুরি। শ্রেণি কক্ষে মানসম্মত পড়াশোনা না হওয়ার কারণেই প্রধানত শিক্ষার্থীর উপস্থিতি কমেছে বলে মনে করেন শিক্ষাবিদরা।

বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষার্থীরা বলেন, কোচিং সেন্টারে নিয়মিত নোটও দেওয়া হচ্ছে। তাই ক্লাসের ৩০ শতাংশ শিক্ষার্থী ঐ শিক্ষকের কোচিং সেন্টারের নিয়মিত শিক্ষার্থী হয়ে উঠেছি। স্কুলে ঠিকমত পড়া লেখা হয়না কি করবো। পীরগঞ্জ উপজেলার
রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বেশিরভাগ স্কুল-কলেজে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না। কোচিং করে শিক্ষার্থীরা কোনোভাবে পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করছে। কোচিং সেন্টার বন্ধ থাকলে শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতি হবে। এনামুল হক নামে এক অভিভাবক বলেন, ‘তারা স্বামী-স্ত্রী দুজনই পেশাগত কাজে সারাদিন ব্যস্ত থাকেন। স্কুল-কলেজে ঠিকমতো লেখাপড়া হচ্ছে না। বাসায় সব সাবজেক্টের জন্য আলাদা প্রাইভেট টিউটর রাখাও তাদের পক্ষে অসম্ভব। তাই কোচিং সেন্টারই তাদের ভরসা। কোচিং সেন্টার বন্ধ রাখা হলে সব শিক্ষার্থীর ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।’ বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়, এবং পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কোচিং করেনা তারা প্রায়ভেট পড়ে। কোচিং সাধারনত হাই স্কুলের ছাত্র ছাত্রীরা পড়ে কারণ তাদের পরীক্ষা আছে।

আমাদের তো সমাপনী পরীক্ষা নেই। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুল হক বলেন, ‘বেশ কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে। তবে কখনো এর ভালো সুফল মেলেনি। নানা কৌশলে বিপুলসংখ্যক কোচিং সেন্টার খোলা রাখা হয়েছে। অনেক কোচিং সেন্টারের সামনে বন্ধের বিজ্ঞপ্তি ঝুলিয়ে ভেতরে ক্লাস নেওয়া হয়েছে। কোনোটিতে আবার বাইরে তালা ঝুলিয়ে অন্ধকার রেখে ভেতরে লাইট জ্বালিয়ে ক্লাস নেওয়া হয়েছে। কোনো কোনো কোচিং সেন্টার তাদের দিনের সময়সূচি পাল্টে রাতে ক্লাস নিয়েছে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষার্থী-অভিভাবকদের ঘাড়েই হয়রানির বোঝা চেপেছে।’ এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুলাহ জানান, আমরা নিয়মিত মিটিং করে প্রধান শিক্ষকদের নির্দেশনা দিচ্ছি যেন শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো যায়। উপস্থিতি বাড়ানোর জন্য হলেও কোচিং সেন্টার সিস্টেমে যেন ক্লাস নেয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 31 minutes আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 54 minutes আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 2 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 3 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 24 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক