হোম
দর্শনীয়-স্থান

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন জামালপুর মসজিদ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

সরোওয়ার্দী খোকন, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর গ্রামের ঐতিহাসিক জমিদার বাড়ির মসজিদটি অদ্যাবধি মানুষের কাছে এক বিস্ময়কর সৃষ্টি। প্রায় দেড়শ বছরের পুরাতন কারুকার্যময় এ মসজিদটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নিভৃত পল্লীতে এর অবস্থান হলেও মানুষের  কাছে এর আকর্ষণ কমেনি। এখনো দেশের বিভিন্ন স্থান থেকে এ মসজিদটি একনজর দেখার জন্য এখানে পর্যটকরা ভিড় জমায়।

ঠাকুরগাঁও জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জামালপুর গ্রামে অবস্থিত এই মসজিদটির স্থাপত্য শিল্প অত্যন্ত সুন্দর। নয়নাভিরাম এই মসজিদটি প্রাচীর স্থাপত্য কৃতি হিসেবে দাঁড়িয়ে আছে। মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি মুঘল স্থাপত্য রীতিতে তৈরি। তিন গম্ভুজ বিশিষ্ট মসজিদটির চারপাশে সুদৃশ্য মিনার ও কারুকার্য খচিত। গম্ভুজ সমূহ ভল্ট কায়দায় নির্মিত। স্থানীয় প্রবীণ ও বয়োবৃদ্ধ ব্যক্তিরা জানান, প্রথমে জমিদার আবদুল হালিম ও পরে হাজি নুনু মোহাম্মদ ১৮৬৭ সালে এ মসজিদটি নির্মাণ করেন। জমিদার নুনু মোহাম্মদ চৌধুরীর মৃত্যুর পর পরবর্তীতে এই মসজিদের তত্ত্বাবধানের দায়িত্ব পড়ে জমিদার এমদাদুর রহমান চৌধুরী, জমিদার করিম উদ্দীন আহম্মদ চৌধুরী ও জমিদার বদিউদ্দীন আহম্মদ চৌধুরীর উপর।
তিনটি গম্বুজ ও এর চারদিকে ৩০ টি ছোট-ছোট মিনার রয়েছে এ মসজিদে। এর প্রধান প্রকৌশলী ছিলেন হংসরাজ ও তার ছেলে রামহিত নামে দুই হিন্দু মিস্ত্রী।

তারা, দিল্লি, আগ্রা, এলাহাবাদ ও লাখনৌ এ নির্মিত মুসলিম ঐতিহ্যের বিভিন্ন কারুকার্যের অনুকরণে এ মসজিদটি নির্মাণ করেন। তিনি নিজেই এই নকশা সংগ্রহ করেন। মসজিদটির দৈর্ঘ্য ৪১ ফুট ৬ ইঞ্চি ও প্রস্থ ১১ ফুট ৯ ইঞ্চি। এর বারান্দা ২টি। প্রথম বারান্দার দৈর্ঘ্য ৪১ ফুট ২ ইঞ্চি, প্রস্থ্য ১২ ফুট ৩ ইঞ্চি। দ্বিতীয় বারান্দার দৈর্ঘ্য ৪১ ফুট ২ ইঞ্চি, প্রস্থ ১৯ ফুট ৫ ইঞ্চি। সামনে একটি খোলা আঙিনা রয়েছে। মসজিদটি স্থানীয় বাসিন্দারা এখনো ব্যবহার করে। একসাথে ২০০ মুসলিমরা এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। স্থানীয় বাসিন্দা ও মসজিদের খাদেম রফিকুল ইসলাম চৌধুরী জানান, এটি অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদ ও মসজিদের সাথে যাদুঘর ও জমিদারদের পুরোনো সংগ্রহ শালাটি দেখতে প্রতিদিনই হাজার-হাজার মানুৃষ ভিড় জমান এখানে। তবে সরকারি পৃষ্টপোষকতা পেলে ও মসজিদটি সংস্কারের উদ্যোগ নেয়া হলে দীর্ঘ সময় মসজিদটির সৌন্দর্য টিকিয়ে রাখা সম্ভব হবে।

মসজিদ কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, জেলা ও উপজেলা প্রশাসন থেকে এই মসজিদকে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক হেরিটেজ হিসেবে প্রতিষ্ঠিত করার পদক্ষেপ নেয়া হয়েছে বলে শুনেছি।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, সদর উপজেলার জামালপুর গ্রামের ঐতিহাসিক জমিদার বাড়ির মসজিদটি ইতিহাস, ঐতিহ্য ও কালের স্বাক্ষী হয়ে দীর্ঘকাল ধরে দাঁড়িয়ে আছে। স্থাপত্য শিল্পের এই অনন্য নিদর্শন সদর উপজেলার অন্য কোথাও নেই।

জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে টুরিজম বোর্ডের সঙ্গে আলোচনা করে এই ঐতিহাসিক মসজিদটিকে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক হেরিটেজ হিসেবে প্রতিষ্ঠিত করার পদক্ষেপ নেয়া হয়েছে। এ বিষয়ে কাজও চলমান রয়েছে। আশা করি অনতি বিলম্বে প্রাচীন ও ঐতিহাসিক এ মসজিদ জাতীয় ও আন্তর্জাতিক হেরিটেজ হিসেবে ঘোষণা করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আর এই মসজিদ কমিটির মাধ্যম্যে মসজিদের উন্নয়ন ও এর ঐতিহ্য রক্ষায় বিশেষ উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: একটি অগ্নিশপথ, একটুখানি লজ্জাবোধ এবং এক দেশপ্রেমিক টিকটিকির
ঢাকা 5 hours আগে

পঞ্চগড় সীমান্তে প্রায় ৩২ ঘন্টা ধরে জিরো পয়েন্টে ১০ জন,
আন্তর্জাতিক 6 hours আগে

রংপুর বিভাগে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন বোচাগঞ্জের মারুফ হাসান।
রংপুর 1 day আগে

নওগাঁ সীমান্তে উত্তেজনা: শূন্য রেখায় ১৭ ভারতীয় নাগরিক,সতর্ক অবস্থানে বিজিবি।
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : সূর্যসন্তানদের কাঁধে ভর করেই স্বাধীনতা: অথচ তাঁদের
ঢাকা 2 days আগে

আধুনিক ও নন্দিত উপজেলা গঠনের দাবিতে ইউএনওকে অক্সিজেন-এর স্মারকলিপি।
রংপুর 2 days আগে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিকদের মানববন্ধন।
আইন-বিচার 2 days আগে

থানা পরিদর্শন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা পুলিশ সুপারের
আইন-বিচার 2 days আগে

মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি সন্তানের।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক