হোম
দর্শনীয়-স্থান

ঠাকুরগাঁওয়ে এশিয়ার বৃহত্তর ২০০ শত বছরের পুরাতন সূর্যপূরী আম গাছ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জুন, ২০২৩ ১:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী মন্ডুমালা গ্রাম অবস্থিত এশিয়ার সবচেয়ে বৃহত্তর ২০০ শত বছরের পুরাতন সূর্যপূরী আম গাছ। গাছটিতে প্রতি বছর আম হয় প্রায় ১৫০-১৬০ মন । এই মৌসুমে প্রকান্ড এ গাছটি এক নজর দেখার জন্য সারাদেশ থেকে প্রতিদিন সেখানে ভীর করে হাজারো মানুষ। এ বছরেও প্রায় অনেক বেশী আম হবে এমনটি বলছেন গাছ মালিক। প্রায় দুই বিঘা জমি নিয়ে অবস্থিত বিশাল এই আম গাছটির অবস্থান জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী সীমান্তবর্তী এই গ্রামে।

গাছটি শুধু জেলায় নয় সারাদেশে ঐতিহাসিক নির্দশন বহন করে দাঁড়িয়ে আছে। গাছের মূল থেকে ডালপালাকে আলাদা করে দেখতে চাইলে রীতিমতো চিন্তায় পড়ে যেতে হয়। বিশালাকৃতির এই গাছটিকে এশিয়ার সবচেয়ে বড় আমগাছ হিসেবেও ধারণা করা হয়। আর এই গাছটি দেখতে প্রতিনিয়তই দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা ভিড় করেন। কিন্তু সেখানে তেমন রিফ্রেস ও আপ্যায়নের ব্যবস্থা নেই। উক্ত এলাকাকে ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন নগরী হিসেবে।

অসংখ্য ইতিহাসের নজির বিহীন ঐতিহাসিক যুগের প্রাচীন এই লতা সূর্যপুরী আম গাছটি । ছরিয়ে ছিটিয়ে থাকা গাছটি ডাল পালা দেখলে মনে হবে যেনো বট গাছ না হয় আক্টপাস। আসলে এটি বট গাছ এবং অক্টপাস কোনোটিই নয় , এটি আম গাছ। গাছটির ছরিয়ে ছিটিয়ে থাকা ডাল পালা মুগ্ধ করে দর্শনার্থিদের।

তবে তাদের আরোও আকৃষ্ট করেছে গাছটিতে ঝুলতে থাকা থোকায় থোকায় লতা সূর্যপুরী আম। প্রাচিনতম এই গাছটি কত বছর পুরোনা তা সঠিক কেউই বলতে পারছে না । অনেকেরি ধারনা গাছটি ২০০ বছর পুরনো। বয়োজ্যেষ্ঠরা বলেন গাছটি ২২০ বছর পুরনো বা তারো বেশি। গাছটি বর্তমান মালিকের বাবার দাদার হাতের লাগানো গাছ। মজার বিশষ হলো প্রতি বছর গাছটি থেকে প্রতিবছর ভালো আয় হয়।

জানা যায়, গাছটির উচ্চতা আনুমানিক ৮০ থেকে ৯০ ফুট, এর পরিধি প্রায় ৩৫ ফুট। মূল গাছের তিন দিকে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে ১৯টি মোটা মোটা ডালপালা। বয়সের ভারে গাছের ডাল হেলে পড়লেও গাছটির শীর্ষভাগে সবুজের সমারোহ। এখন আমের সময় সবুজ আমে ভরপুর এই গাছটি। প্রতিটি আমের ওজন হয় ২৫০ গ্রাম থেকে ২৭০ গ্রাম পর্যন্ত । এবারও গাছটিতে ব্যাপক পরিমাণে আম ধরেছে। আল্লাহ পাকের আপন খেয়ালে ইতিহাস হয়ে দাঁড়িয়ে রয়েছে ঠাকুরগাঁয়ের এই আমগাছটি।

গাছ দেখতে আসা দর্শণার্থীরা বলেন গাছটি এতো সুন্দর ভাবে বিস্তৃত যা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। সময় সুযোগে ঘুরতে আসলাম এই আম গাছটি দেখতে। এই জাইগাটা যদি সরকারি উদ্যোগে পর্যটন কেন্দ্র করা যায় তাহলে আরো দর্শনার্থী আসবে বএ তারা মনে করেন। আর এক মহিলা দর্শনার্থী জানান আমি এখানে এই প্রথম এসেছি দেখে খুবই ভালো লাগলো। থোকায় থোকায় আম ঝুলছে দেখতে খুবি ভালো লাগছে।পঞ্চগড় থেকে আসা এক পরিবার জানান, থোকায় থোকায় আম দেখছি ভালো লাগছে। এর আগে এতো বড় আমগাছ আমি দেখিনি।

উত্তরাধিকার সূত্রে বালিয়াডাঙ্গী লতা সূর্যপূরী আম গাছটির বর্তমান মালিক নূর ইসলাম। নুর ইসলামের বাবার দাদা গাছটি লাগিয়ে ছিলেন। নুর ইসলাম বলেন, গাছটি দেখতে দূর দুরান্ত থেকে অনেক লোক আসে, আমরা নিজের আর্থায়নে এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গরে তুলার চেষ্টা করছি। সরকারের পক্ষথেকে যদি কনো সহযোগিতা পাই তাহলে এটিকে আরো উন্নত করতে পারবো। আমরা আশাবাদি এ বছর এক থেকে দের লাখ টাকার আম বিক্রী করতে পারবো ।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহাবুব আলম বলেন, এই গাছটি শুধু ঠাকুরগাঁওয়ের গর্ব না এই গাছটি সারাদেশের গর্ব। পর্যটকদের জন্য আমরা বিশেষ সুবিধার ব্যবস্থা রেখেছি। গিনেস বুকে ইতো মধ্যে আমরা আবেদন করেছি। গিনেস বুকে নাম লেখানো জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 8 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 9 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 9 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 13 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 14 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 24 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক